ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ টেকসই জ্বালানি উদ্ভাবনে প্রতিযোগিতার আয়োজন, যারা অংশ নিতে পারবেন ফেব্রুয়ারির কত তারিখে রোজা শুরু হতে পারে মনিরুলসহ চারজনের সাড়ে ১৯ কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ হাঁটুব্যথা যে কারণে হয় এবং এ রোগের সঠিক চিকিৎসাপদ্ধতি সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মাচরণের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি মিষ্টির আসনে ৭০টি ফরম বিক্রি করল বিএনপি ঐক্যবদ্ধভাবে সমাজ গঠনের আহ্বান বিরোধীদলীয় নেতার ৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • ৭ বার

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে। সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব।

আজ শুক্রবার রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন বলে মন্তব্য করে আইজিপি বলেন, দুর্গাপূজার মূল চেতনা অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করা। এ চেতনাকে ধারণ করে সবাইকে শান্তি প্রতিষ্ঠায় কাজ করতে হবে।

তিনি বলেন, সারাদেশে ৩১ হাজারের বেশি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় ৩ লাখেরও বেশি সদস্য দায়িত্ব পালন করছেন। পূজা উদ্‌যাপন নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন। দায়িত্ব পালনের পরও একটি পক্ষ থেকে বলা হচ্ছে, নিয়ন্ত্রিতভাবে পূজা ও কার্যক্রম পরিচালনা করা হচ্ছে, বিষয়টি দুঃখজনক। যারা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সুযোগ নিতে চায়, তারা এ ধরনের কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে।

আইজিপি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত দিক-নির্দেশনা দিচ্ছেন। তার কর্মতৎপরতা ও দায়িত্বশীলতা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উৎসাহিত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ভারতের সঙ্গে সংলাপ, শেখ হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ

দেশের শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে: আইজিপি

আপডেট টাইম : ১১:২৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬