ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫
  • ৩৯৪ বার
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশ না হয়েও মাদকের অপব্যবহার থেকে মুক্ত নয়। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে মুক্ত করার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন কঠোরভাবে প্রয়োগের পাশাপাশি মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা বর্তমানে সময়ের দাবি।
এ আন্দোলনে পিতা-মাতা, শিক্ষক-শিক্ষিকা, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ, খেলোয়াড় ও ক্রীড়াব্যক্তিত্বসহ সমাজের সকল শ্রেণি ও পেশার বিবেকবান নাগরিককে অবদান রাখার জন্য তিনি উদাত্ত আহ্বান জানান।
‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে আজ বৃহস্পতিবার দেয়া এক বাণীতে রাষ্ট্রপতি এই আহবান জানান।
আবদুল হামিদ বলেন, ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার সভ্যতার জন্য বড় অন্তরায়। নিত্য নতুন মাদকের আবির্ভাব এবং এর বহুমাত্রিক ব্যবহারে মাদক সমস্যা আরো জটিলতর হচ্ছে। বলা বাহুল্য দেশের সম্ভাবনাময় তরুণ সমাজ মাদকাসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। ফলে বাধাগ্রস্ত হচ্ছে কাক্সিক্ষত পারিবারিক শান্তি, সামাজিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি।’
বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালনের উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি মাদকমুক্ত সুস্থ ও সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে সক্ষম হবো।’
রাষ্ট্রপতি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

আপডেট টাইম : ০২:৫৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০১৫