ঢাকা ০৮:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

‘প্রকৃত বন্ধু’ পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৩৮ বার

দীর্ঘদিনের টানাপোড়েন ভুলে ওয়াশিংটন ও ইসলামাবাদের মধ্যে এক নতুন ‘প্রকৃত বন্ধুত্ব’ গড়ে উঠছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরান যুদ্ধ বন্ধের আলোচনায় পাকিস্তানের অগ্রণী ভূমিকা এবং বিশ্বস্ত নেতৃত্বের প্রশংসা করে তিনি এই মন্তব্য করেন।

সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশিয়ার অন্যতম শীর্ষ নিরাপত্তা সম্মেলন ‘শাংরি-লা ডায়ালগ’-এ বক্তব্য দেওয়ার পর এক প্রশ্নোত্তর পর্বে হেগসেথ এই মন্তব্য করেন। পরবর্তীতে সম্মেলনের আয়োজক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ’ (IISS) তাদের ইউটিউব চ্যানেলে এই আলোচনার ভিডিওটি প্রকাশ করে।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বিশেষভাব পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কূটনৈতিক দূরদর্শিতার প্রশংসা করেন।

তিনি বলেন, ইরান সংঘাতের অবসান ঘটাতে চলমান শান্তি আলোচনায় এই দুই নেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এই সম্পর্ককে একটি ‘অপ্রত্যাশিত অগ্রগতি’ হিসেবে উল্লেখ করে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, “যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের মধ্যে একটি সত্যিকারের বন্ধুত্ব তৈরি হচ্ছে।” তিনি মনে করিয়ে দেন, গত বছর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা চরম আকার ধারণ করলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি ফিরে এসেছিল। বর্তমানের এই নতুন সমীকরণ সেই মজবুত সম্পর্কেরই প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, ইরান পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে মার্কিন-পাক এই নতুন ঘনিষ্ঠতা এক বড় ধরনের মোড় পরিবর্তন করতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

‘প্রকৃত বন্ধু’ পাকিস্তানকে প্রশংসায় ভাসালেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী

আপডেট টাইম : ১১:১৮:৪০ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬