ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয়ভাবে জানাজা আয়োজনের প্রস্তুতি তেহরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৭৪ বার

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় জানাজার প্রস্তুতি শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শনিবার (৩০ মে) এক প্রতিবেদনে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

শুক্রবার (২৯ মে) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়, জানাজা আয়োজনের প্রস্তুতি নিতে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন সরকারি ও সংশ্লিষ্ট সংস্থা ইতোমধ্যে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তুতির কাজ শুরু করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রথম দফায় নিহত হন খামেনি সিনিয়র। তিন দশকেরও বেশি সময় ধরে তিনি ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেতৃত্বে ছিলেন। হামলায় আহত হন তার ছেলে ও উত্তরসূরি মুজতাবা খামেনিও। দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে খুব কমই দেখা গেছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে খামেনির রাষ্ট্রীয় জানাজা আয়োজন বারবার পিছিয়ে যায়। এপ্রিল মাসে, তার স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হলেও পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হয়নি।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, বিভিন্ন সংস্থা প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে, যাতে আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার পর একটি ‘জাঁকজমকপূর্ণ’ রাষ্ট্রীয় অনুষ্ঠান আয়োজন করা যায়। এতে বিপুল মানুষের অংশগ্রহণ হবে বলেও আশা করা হচ্ছে।

এদিকে, এপ্রিল থেকে কার্যকর যুদ্ধবিরতি এখনো মোটামুটি বহাল থাকলেও ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাতের স্থায়ী সমাধান নিয়ে কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয়ভাবে জানাজা আয়োজনের প্রস্তুতি তেহরানের

আপডেট টাইম : ১২:১১:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬