রফিকুল ইসলামঃ আজ শুক্রবার (২৯ মে) মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের টানা তিনবারের সাবেক চেয়ারম্যান/প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুর রহমানের মা মোছা. মায়মুনা আক্তারের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ঘরোয়াভাবে পালিত হয়েছে।
২০২০ সালের এই দিনে কিশোরগঞ্জ জেলা শহরের নগুয়া এলাকায় নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন মোছা. মায়মুনা আক্তার। এর আগে তাঁর স্বামী আলহাজ্ব মো. আজিজুর রহমানও মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, এই দম্পতির ৭ ছেলে ও ৭ মেয়ে সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে নিজ নিজ অবস্থান থেকে সুনাম অর্জন করেছেন। গুণী ও কৃতী সন্তানদের জননী হিসেবে মোছা. মায়মুনা আক্তার ২০১৫ সালে হাওর অধ্যুষিত কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলা পরিষদ কর্তৃক ‘রত্নগর্ভা মা’ উপাধিতে ভূষিত হন।
তাঁদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন সদর ইউনিয়নের মহিষারকান্দি গ্রামে।
মরহুমা মোছা. মায়মুনা আক্তার এবং তাঁর স্বামী আলহাজ্ব মো. আজিজুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
Reporter Name 
























