ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন চীনের প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ৫৬ বার

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠকে দুদেশের ‘অটুট’ বন্ধুত্বের প্রশংসা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ উল্লেখ করে অংশীদারত্ব আরও গভীর করার আহ্বান জানিয়েছেন তিনি।

শি জিনপিং বলেন,   পাকিস্তান সেই অল্প কয়েকটি দেশের একটি, যাদের চীন ‘সব পরিস্থিতেই কৌশলগত অংশীদার’ হিসেবে বিবেচনা করে। এর মধ্যে ঘনিষ্ঠ অর্থনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগিতা অন্তর্ভুক্ত।

তবে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চীনা নাগরিক ও চীনের বড় অবকাঠামো প্রকল্পগুলোর ওপর ইসলামপন্থী জঙ্গি হামলা অস্বস্তিতে ফেলেছে বেইজিংকে। একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠ সম্পর্কও দুদেশের সম্পর্কে তৈরি করেছে জটিলতা।

শি বললেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই বদলাক না কেন, প্রতিবেশী কূটনীতিতে সবসময় চীন-পাকিস্তান সম্পর্কের উন্নয়নকে অগ্রাধিকার দেয় চীন।’

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, পাকিস্তানের সঙ্গে কৃষি, শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং দক্ষ মানবসম্পদ গঠনে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানিয়েছে চীন।

সিসিটিভির প্রতিবেদনে আরও বলা হয়, ইসলামাবাদের সঙ্গে ‘অভিন্ন ভবিষ্যৎসম্পন্ন আরও ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়ে তুলতে কাজ করতে প্রস্তুত বেইজিং। একই সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ বজায় রাখা এবং কৌশলগত সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শি।

অন্যদিকে শাহবাজ শরিফ চীন ও পাকিস্তানকে ‘লোহার মতো দৃঢ় দুই ভাইয়ের দেশ’ বলে উল্লেখ করে বলেছেন, তাদের সম্পর্কের ‘কোনো তুলনা নেই’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পাকিস্তানকে ‘বিশ্বস্ত বন্ধু’ বললেন চীনের প্রেসিডেন্ট

আপডেট টাইম : ১২:২২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬