ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ১৬ বার
ঝিনাইদহে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দীন পাটোয়ারীর ওপর হামলার ঘটনায় ৮ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও এ মামলায় আরও ১১০-১১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। সদর থানায় মামলা নম্বর ৪২ জেআর ২২৪।
শুক্রবার (২২ মে) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদি হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে- ইসলামী ইউনিভার্সিটি শাখা ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন, সাবেক সভাপতি এসএম সমিনুজ্জামান সমিন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল, সাবেক সহ-সভাপতি নয়ন হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোবারেক হোসেন ইমন, সাবেক যুগ্ম সম্পাদক হাদুসহ ৮ জনকে।
এজাহারে উল্লেখ করা হয়, শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদ থেকে বের হওয়ার সময় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়।
এ সময় হামলাকারীরা ঘুষি, ইটপাটকেল, জিআই পাইপ, বেসবল ব্যাট ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করে বলে অভিযোগ করা হয়।
হামলায় নাসিরউদ্দিন পাটোয়ারী, তানাইম, আসিফ, আলামিন, হাসিবুর রহমান, নাহিয়ান খান নিয়াজ ও অয়ন রহমান খানসহ কয়েকজন আহত হন বলে এতে আরও উল্লেখ করা হয়েছে।
এছাড়া হামলার সময় একটি ডিএসএলআর ক্যামেরা, কয়েকটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগও আনা হয়েছে। ছিনতাই হওয়া মালামালের মধ্যে একটি সনি আলফা এ৬৪০০ ক্যামেরা, ট্যামরন লেন্স ও মেমোরি কার্ড রয়েছে, যার মূল্য প্রায় ১ লাখ ৯০ হাজার টাকা বলে দাবি করা হয়েছে।
এতে আরও বলা হয়, পরে স্থানীয় এনসিপি নেতাকর্মী ও সাধারণ মানুষ এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। যাওয়ার সময় হামলাকারীরা এনসিপির নেতাকর্মীদের হত্যার হুমকি দেয় বলেও অভিযোগ করা হয়েছে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মামলা দায়ের করে ঝিনাইদহ সদর থানা ত্যাগ করা মুহূর্তে ছাত্রদলের নেতাকর্মীরা সদর থানার প্রধান গেটে অবস্থান নিয়ে আটকে দেয়। এ সময় তারা ছাত্রদল নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানামূলক মামলা প্রত্যাহারের দাবি জানায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে এনসিপি নেতাকর্মীদের পুলিশ পাহারায় ঝিনাইদহ ত্যাগ করানো হয়।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাসীরুদ্দীন পাটোয়ারীর ওপর হামলা, ছাত্রদল নেতাসহ ৮ জনের নামে মামলা

আপডেট টাইম : ১২:৪৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬