ঢাকা ১০:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

পরীক্ষা শেষে ফেরার পথে দুই এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত, একজন ঢামেকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩২ বার

Oplus_16908288

  1. জেলা (নেত্রকোনা) প্রতিনিধিঃ এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে আব্দুল্লাহ ও আইনুল্লাহ নামে দুই শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত আব্দুল্লাহর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মে) রাতে আব্দুল্লাহর বাবা শফিকুর রহমান দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে বুধবার (২০ মে) মদন পৌরসদরের আদর্শ পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আহত আব্দুল্লাহ ও আইনুল্লাহ জাহাঙ্গীরপুর তাহুরা আমিন সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী এবং চানগাঁও চকপাড়া এলাকার বাসিন্দা। অভিযুক্ত সিয়াম একই বিদ্যালয়ের শিক্ষার্থী ও মদন কান্দাপাড়া এলাকার বাসিন্দা।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে কয়েকদিন আগে আব্দুল্লাহ ও সিয়ামের মধ্যে তর্কবিতর্কের সৃষ্টি হয়। এর জের ধরে বুধবার পরীক্ষা শেষে সিয়াম তার সহযোগীদের নিয়ে আব্দুল্লাহর ওপর হামলা চালায়। এ সময় আব্দুল্লাহ ও আইনুল্লাহকে বেধড়ক মারধর করা হলে তারা গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন ও সহপাঠীরা আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে আব্দুল্লাহর অবস্থার অবনতি হলে প্রথমে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

আব্দুল্লাহর বাবা শফিকুর রহমান বলেন, “আমার ছেলে মাথায় গুরুতর আঘাত পেয়েছে। এখন দুই চোখে ঝাপসা দেখছে। তার শারীরিক অবস্থাও খারাপের দিকে যাচ্ছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযুক্ত সিয়ামের বাবা বাবুল মাস্টার বলেন, “কিছুদিন আগে নাকি আমার ছেলেকেও ওরা মারধর করেছিল, তবে বিষয়টি আমি আগে জানতাম না। বুধবার তাদের মধ্যে আবার ঝামেলা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য আমি আব্দুল্লাহর বাবার সঙ্গে কথা বলেছি।”

মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার দাস জানান, ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

পরীক্ষা শেষে ফেরার পথে দুই এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত, একজন ঢামেকে

আপডেট টাইম : ০৫:৫৫:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬