ঢাকা ০৪:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানে নতুন হামলা শুরুর মাত্র এক ঘণ্টা আগে স্থগিত করেন ট্রাম্প

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ১৪ বার

ইরানের ওপর একটি বড় ধরনের সামরিক হামলা চালানোর একেবারে চূড়ান্ত মুহূর্তে এসে তা স্থগিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, হামলার ঠিক এক ঘণ্টা আগে তিনি এই নির্দেশ প্রত্যাহার করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক সমরাস্ত্রে সম্পূর্ণ সজ্জিত ছিল এবং যেকোনো মুহূর্তে আক্রমণের জন্য শতভাগ প্রস্তুত ছিল।

ট্রাম্প জোর দিয়ে বলেন, একটি স্থায়ী শান্তি চুক্তি কার্যকর করার লক্ষ্যে ইরানকে আলোচনার টেবিলে আনতে মার্কিন সামরিক বাহিনীর হয়তো দেশটিতে “আরেকটি বড় ধরনের আঘাত” হানার প্রয়োজন হতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেছেন, মার্কিন নিষেধাজ্ঞা এবং সামরিক চাপের মুখে তেহরান বর্তমানে চরম বেকায়দায় রয়েছে এবং তারা এখন চুক্তি করার জন্য এক প্রকার “অনুনয়-বিনয়” করছে। তবে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি যুদ্ধ এড়াতে এবং শান্তি প্রতিষ্ঠার স্বার্থেই তিনি শেষ মুহূর্তে এই হামলা থেকে পিছু হটেছেন বলে জানান। মার্কিন প্রশাসনের এই বক্তব্যকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান উত্তেজনা নতুন মোড় নিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইরানে নতুন হামলা শুরুর মাত্র এক ঘণ্টা আগে স্থগিত করেন ট্রাম্প

আপডেট টাইম : ১০:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬