ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা

সাবেক মেয়র আতিকুলের জামিন মেলেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • ৪৪ বার

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাকিব হাসান হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে সাবেক মেয়র আতিকুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মো. সোহাগ হাসান। তিনি জামিন নামঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র রাকিব হাসান সেন্ট জোসেফ স্কুলের সামনে অবস্থানকালে গুলিবিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরে বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হলে ওই দিন রাত সাড়ে ৮টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৮৭ জনকে আসামি করে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রাকিবের চাচা মো. নুরুল আমিন। এই মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম এজাহারভুক্ত ৯ নম্বর আসামি হিসেবে কারাগারে আটক রয়েছেন। আজ তার আইনজীবীরা জামিনের সওয়াল-জবাব করলেও আদালতের বিচারক অপরাধের গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদনটি সরাসরি নাকচ করে দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ

সাবেক মেয়র আতিকুলের জামিন মেলেনি

আপডেট টাইম : ১০:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬