ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ২১ বার

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, “যারা মা, বোন, দিদি, শিশু কন্যাদের উপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না।”

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর শনিবার (১৬ মে)  প্রথম জেলা সফরে বেরিয়ে এক জনসভায় তিনি এ কথা বলেছেন।

শনিবার দক্ষিণ ২৪ পরগনা জেলা সফরে প্রথমে ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকে যোগ দেন শুভেন্দু। সেখানে জেলার পুলিশ প্রশাসনের সমস্ত কর্মকর্তারাদের পাশাপাশি ওই বৈঠকে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইন-শৃঙ্খলা), এডিজি (দক্ষিণবঙ্গ) সহ শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অন্যদিকে ভার্চুয়ালি এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের সমস্ত জেলার পুলিশ সুপাররা।

বৈঠকে পুলিশ সদস্যদের কল্যাণে যে ‘পুলিশ ওয়েলফেয়ার বোর্ড’ ছিল সেটি ভেঙে দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, যে উদ্দেশ্য নিয়ে এই বোর্ড গঠন করা হয়েছিল পরবর্তীতে এটি একটি নির্দিষ্ট দলের শাখা সংগঠনের পরিণত হয়। রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কর্মকর্তাদের কঠোর হতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। এমনকি সরকারি সম্পত্তি নষ্ট করলে অভিযুক্ত ব্যক্তিদের কাছ থেকে তার ক্ষতিপূরণ নেয়া হবে। পাশাপাশি ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর বিভিন্ন ধারায় মামলা দায়ের করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রশাসনিক বৈঠক শেষে সোজা চলে যান ফলতায়। সেখানে  বিকেলে একটি কর্মীসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডাকে ১ লাখের বেশি ভোটে জেতানোর আহ্বান জানান শুভেন্দু।

এ সময় আইনশৃঙ্খলা রোধে কঠোর বার্তা দেন তিনি।

শুভেন্দু বলেন, “তৃণমূলের কোনো নেতাকর্মী যদি ঘরছাড়া থাকে তাদের বাড়ি ফেরানোর দায়িত্ব স্থানীয় বিজেপি বিধায়ক এবং পুলিশ সুপারের। কিন্তু সেক্ষেত্রে একটাই শর্ত- ওই ব্যক্তির বিরুদ্ধে ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী সহিংসতায় যেন তার নাম না থাকে। কোনো গুন্ডা বাড়িতে থাকবে না। মানুষ অভিযোগ জানাতে আসলে, এফআইআর করতে আসলে তা গ্রহণ করতে হবে। সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে যারা ঘুষ নিয়েছে তাদেরকে জেলে যেতে হবে। আর যারা মা, বোন, দিদি, শিশু কন্যাদের উপর শারীরিক নির্যাতন করে এখনো বাংলাদেশের ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদেরও ছাড়া হবে না।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের ছাড়া হবে না: শুভেন্দু

আপডেট টাইম : ১১:০৬:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬