ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
  • ১০৪ বার

ভার্চুয়াল সহকারী ‘সিরি’র সক্ষমতা নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে নির্দিষ্ট মডেলের আইফোন ব্যবহারকারীদের মোট ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩ হাজার ৫৯ কোটি টাকা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে দায়ের করা এক মামলার নিষ্পত্তিতে এই অর্থ দিতে রাজি হয়েছে প্রতিষ্ঠানটি।

মামলায় অভিযোগ করা হয়, অ্যাপলের বিজ্ঞাপনে ‘সিরি’র এমন কিছু কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সুবিধা দেখানো হয়েছিল, যেগুলোর বাস্তব অস্তিত্ব তখন ছিল না। এতে ভোক্তারা বিভ্রান্ত হয়ে আইফোন কিনতে উৎসাহিত হয়েছেন বলে দাবি করা হয়।

আদালতের নথি অনুযায়ী, ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কয়েকটি মডেলের আইফোন কিনেছেন এমন ক্রেতারা এই ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন। এর মধ্যে রয়েছে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স, আইফোন ১৬, আইফোন ১৬ই, আইফোন ১৬ প্লাস, আইফোন ১৬ প্রো এবং আইফোন ১৬ প্রো ম্যাক্স।

মামলার তথ্য অনুযায়ী, প্রায় ৩ কোটি ৭০ লাখ ক্রেতা ক্ষতিপূরণের আওতায় আসতে পারেন। তবে অর্থ পেতে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে। এ বিষয়ে ৪৫ দিনের মধ্যে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করবে অ্যাপল।

গত বছরের সেপ্টেম্বর থেকে ‘মোর পারসোনাল সিরি’ শিরোনামে একটি বিজ্ঞাপন প্রচার শুরু করে অ্যাপল। সেখানে আইফোন ১৬ এর সঙ্গে সিরির এমন কিছু উন্নত এআই সুবিধা দেখানো হয়, যেগুলো তখনো চালু হয়নি। পরে প্রতিষ্ঠানটি স্বীকার করে, প্রতিশ্রুত প্রযুক্তির হালনাগাদ সংস্করণ প্রত্যাশিত সময়ের মধ্যে চালু করা সম্ভব হবে না।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

আইফোন ব্যবহারকারীদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল

আপডেট টাইম : ১০:১৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬