ঢাকা ১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, মশাল হাতে বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
  • ৩২ বার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীকে ক্যাম্পাসে বহিরাগত এক ব্যক্তির দ্বারা ধর্ষণচেষ্টার অভিযোগের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমের পদত্যাগ দাবিতে বুধবার (১৩ মে) রাতে তার কার্যালয়ের সামনে জড়ো হন দুই হাজারেরও বেশি শিক্ষার্থী।

প্রতিবাদী শিক্ষার্থীরা রাত ১০টা ১০ মিনিটের দিকে ছাত্রী হল এলাকা থেকে একটি মশাল মিছিল বের করেন।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে  প্রক্টর অফিসের সামনে শিক্ষার্থীরা জমায়েত করেন।এসময় শিক্ষার্থীদের ‘আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ‘ধর্ষকের কালো হাত,  জ্বালিয়ে দেও পুড়িয়ে দেও’, ‘ভুয়া ভুয়া, জাকসু ভুয়া’, ‘প্রক্টরের পদত্যাগ, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

প্রতিবাদকারী শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রক্টর ব্যর্থ হয়েছেন।

এই প্রক্টরের মেয়াদকালে এখন পর্যন্ত দুটি খুন হয়েছে। কিন্তু তবুও এই প্রক্টর নিজের গদি ছাড়ছে না।  আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই,  কালকের ৫১ ব্যাচের শিক্ষার্থীর সঙ্গে যেটি হয়েছে তার পরে আর আমরা এই প্রক্টর রাশেদুল ইসলামকে দেখতে চাই না এই পদে।

‎বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের (প্রক্টর অফিস) সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে শিক্ষার্থীরা।
এরপর এই বিশাল জমায়েত রেজিস্ট্রার ভবন ঘেরাও করে। সেখানে তারা ধর্ষকের দৃশ্যমান বিচারের জন্য প্রশাসনকে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন এবং অবস্থান কর্মসূচি চলমান রাখেন।উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থীকে ধর্ষনচেষ্টার প্রতিবাদে বুধবার রাত ১০টায় সাধারণ নারী শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও এসময় বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী এতে সংহতি জানায় এবং অংশগ্রহণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

ধর্ষণচেষ্টার ঘটনায় উত্তাল জাবি, মশাল হাতে বিক্ষুব্ধ ছাত্রীরা রাস্তায়

আপডেট টাইম : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬