ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ১২৩ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রশিক্ষণ ও দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা ডিজিটাল ‘এজেন্ট’ পরিচালনার জন্য নতুন প্রজন্মের টেনসর প্রসেসিং ইউনিটস (টিপিইউ) উন্মোচন করেছে গুগল।

গুগল ও অ্যামাজনসহ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন নিজেদের উন্নত এআই চিপ তৈরি করছে। এতে চিপ ডিজাইনের ওপর নিজেদের নিয়ন্ত্রণ বাড়ছে। একই সঙ্গে বাজারে প্রভাবশালী এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিটস (জিপিইউ)’র ওপর নির্ভরতা কমানোর চেষ্টা চলছে।

বুধবার লাস ভেগাসে গুগলের বার্ষিক ক্লাউড কম্পিউটিং সম্মেলনে উচ্চক্ষমতাসম্পন্ন টিপিইউসহ বিভিন্ন নতুন প্রযুক্তি তুলে ধরা হয়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গুগলের প্রধান নির্বাহী সুন্দর পিচাই এক ব্লগ পোস্টে বলেন, ‘এআই এজেন্টের যুগে সবচেয়ে জটিল কাজ সামলাতে অবকাঠামোকে আরও উন্নত হতে হবে।’

তিনি জানান, ‘এ বছর আমরা ডুয়াল চিপ পদ্ধতিতে আমাদের টেনসর প্রসেসিং ইউনিটের অষ্টম প্রজন্ম নিয়ে আসছি।’

নতুন টিপিইউগুলোর একটি বড় ভাষা মডেল প্রশিক্ষণের জন্য অপ্টিমাইজড। আরেকটি তৈরি করা হয়েছে ‘ইনফারেন্স’ বা যুক্তি ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার জন্য, যা এআই এজেন্টে ব্যবহৃত হয়।

এআই এজেন্ট হলো এমন ডিজিটাল সহকারী, যা স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কম্পিউটিং কাজ সম্পন্ন করতে পারে।

গুগল ক্লাউড বিভাগের প্রধান থমাস কুরিয়ান জানান, সেমিকন্ডাক্টর নির্মাতা ব্রডকমের সঙ্গে যৌথভাবে তৈরি এ সব টিপিইউ চলতি বছরের শেষ দিকে বাজারে আসবে।

এর আগে, চলতি বছরের শুরুতে এনভিডিয়া এআই চালাতে নতুন ভেরা ও রুবিন জিপিইউ উৎপাদনের ঘোষণা দেয়। এর কিছুদিন পর ক্লাউড কম্পিউটিং জায়ান্ট অ্যামাজন তাদের নিজস্ব ট্রেনিয়াম প্রসেসরের সর্বশেষ সংস্করণ উন্মোচন করে।

গুগল, অ্যামাজন ও মাইক্রোসফট- তিন প্রতিষ্ঠানই তাদের কম্পিউটিং অবকাঠামোয় এনভিডিয়ার জিপিইউ ব্যবহার অব্যাহত রেখেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

এআই চালাতে নতুন চিপ উন্মোচন করলো গুগল

আপডেট টাইম : ১১:৪৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬