ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

হরমুজ প্রণালীতে রণতরী মোতায়েন: ইউরোপকে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি ইরানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
  • ৫৪ বার

পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ফ্রান্স ও ব্রিটেনের রণতরী মোতায়েনের ঘোষণায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়ে তেহরান হুঁশিয়ারি দিয়েছে যে, এই অঞ্চলে পশ্চিমা সামরিক উপস্থিতির বিরুদ্ধে তারা ‘অপ্রতিরোধ্য ও তাৎক্ষণিক’ ব্যবস্থা গ্রহণ করবে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) এক বার্তায় বলেন, “হরমুজ প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবৈধ ও আন্তর্জাতিক আইন বহির্ভূত কর্মকাণ্ডে অংশ নিতে ফ্রান্স, ব্রিটেন বা অন্য কোনো দেশের রণতরীর উপস্থিতি সহ্য করা হবে না। এমন যেকোনো পদক্ষেপের ক্ষেত্রে ইরান অত্যন্ত কঠোর ও তাৎক্ষণিক জবাব দেবে।”

ঘটনার সূত্রপাত হয় গত সপ্তাহে, যখন ফ্রান্সের সশস্ত্র বাহিনী মন্ত্রণালয় জানায় যে, তাদের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘শার্ল দ্য গোল’ (Charles de Gaulle) হরমুজ প্রণালীর দিকে যাত্রা করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এই মিশনকে ‘নৌ চলাচলের স্বাধীনতা পুনরুদ্ধার’ এবং ‘জাহাজ মালিকদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে আনার’ একটি রক্ষণাত্মক প্রচেষ্টা হিসেবে দাবি করেছেন।

তবে ইরান এই দাবিকে প্রত্যাখ্যান করেছে। তেহরানের মতে, এই অঞ্চলে বাইরের শক্তির উপস্থিতি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হওয়ার কারণে এই পাল্টাপাল্টি হুঁশিয়ারি বিশ্ব বাজারে তেলের দাম এবং ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

হরমুজ প্রণালীতে রণতরী মোতায়েন: ইউরোপকে ‘কঠোর’ জবাবের হুঁশিয়ারি ইরানের

আপডেট টাইম : ১১:১৮:০৬ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬