ঢাকা ০৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

মার্কিন অবরোধ ভেঙে ইরানে ফিরল ৩ ট্যাঙ্কার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৩২ বার

মার্কিন নৌবাহিনীর কঠোর অবরোধ উপেক্ষা করে পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে ইরানে ফিরেছে দেশটির তিনটি বিশাল তেলের ট্যাঙ্কার। আন্তর্জাতিক ট্যাঙ্কার ট্র্যাকিং ওয়েবসাইটের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দিনে খালি অবস্থায় এই ইরানি পতাকাবাহী ট্যাঙ্কারগুলো মার্কিন নৌ-অবরোধ ভেঙে পাকিস্তানের ‘এক্সক্লুসিভ ইকোনমিক জোন’ (EEZ) বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল হয়ে ইরানের জলসীমায় প্রবেশ করে। আন্তর্জাতিক সমুদ্রসীমায় মার্কিন নজরদারি এড়িয়ে এই ট্যাঙ্কারগুলোর ইরানে ফিরে যাওয়ার ঘটনাটিকে ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবির মাধ্যমে তিনটি ট্যাঙ্কারের মধ্যে দুটির অবস্থান নিশ্চিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এই জাহাজগুলো কোনো গোপন গন্তব্যে তেল খালাস করে সফলভাবে নিজেদের বন্দরে ফিরে এসেছে। তবে এই বিষয়ে এখন পর্যন্ত ওয়াশিংটন বা তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ-অবরোধের কারণে পারস্য উপসাগরীয় অঞ্চলে দীর্ঘদিন ধরে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই এই তিন ট্যাঙ্কারের সফল প্রত্যাবর্তনকে ইরানের কৌশলগত বিজয় হিসেবে দেখছেন অনেক বিশ্লেষক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

মার্কিন অবরোধ ভেঙে ইরানে ফিরল ৩ ট্যাঙ্কার

আপডেট টাইম : ০৭:০৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬