ঢাকা ০১:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ দুর্নীতি-শর্টকাটে দ্রুত বড়লোক হওয়ার চেষ্টা নয়, আদর্শ আইনজীবী হতে হবে: আইনমন্ত্রী রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এআই ব্যবহার করে মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন করা যাবে না: প্রধান বিচারপতি সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার

ইরানের সাথে চলমান যুদ্ধে এ পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন (২ হাজার ৫০০ কোটি) মার্কিন ডলার ব্যয় করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের প্রধান আর্থিক কর্মকর্তা জুলস ‘জে’ হার্স্ট হাউজ আর্মড সার্ভিসেস কমিটিকে এই তথ্য জানান।

পেন্টাগনের এই শীর্ষ কর্মকর্তার ভাষ্যমতে, গত ফেব্রুয়ারির শেষদিকে শুরু হওয়া এই যুদ্ধের ব্যয়ের সিংহভাগই খরচ হয়েছে গোলাবারুদ এবং সমরাস্ত্রের পেছনে। এছাড়া সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ এবং ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপনেও বড় একটি অংশ ব্যয় হয়েছে।

গত কয়েক মাস ধরেই এই যুদ্ধের সঠিক ব্যয় নিয়ে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে ধোঁয়াশা ছিল। বিশেষ করে ২০২৭ অর্থ বছরের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১.৫ ট্রিলিয়ন ডলারের বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে আলোচনার সময় এই ব্যয়ের বিষয়টি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়।

হার্স্টের এই তথ্য প্রদানের পর কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ সন্তোষ প্রকাশ করে বলেন, “আমি খুশি যে আপনি এই প্রশ্নটির উত্তর দিয়েছেন। আমরা অনেক দিন ধরেই এই সংখ্যাটি জানার চেষ্টা করছিলাম, কিন্তু কেউ আমাদের সঠিক তথ্য দিচ্ছিল না।”

উল্লেখ্য, বর্তমানে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চললেও এই যুদ্ধে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এবং বিশাল অংকের এই সামরিক ব্যয় নিয়ে মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে এখন তুমুল বিতর্ক চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার: পেন্টাগন

আপডেট টাইম : ১১:২৯:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬