ঢাকা ১১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কেমন আছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ৪২ বার

বিশ্বমহলে এখন এক বড় প্রশ্ন, ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কেমন আছেন, তিনি কি আদৌ জীবিত আছেন?

সম্প্রতি মাশহাদে উন্মোচিত একটি বিশাল ম্যুরালকে কেন্দ্র করে মোজতবার মৃত্যুর গুঞ্জন ফের ছড়িয়ে পড়েছে। ‘শহীদ’ শিরোনামের এই ম্যুরালটিতে মূলত ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধে নিহতদের প্রতিকৃতি তুলে ধরা হয়েছে। সেখানে সাবেক সর্বোচ্চ নেতা আলী খামেনির বড় প্রতিকৃতির পাশে রুহুল্লাহ খোমেনী, ইব্রাহিম রাইসি এবং কাসেম সোলেইমানির ছবি থাকলেও চতুর্থ প্রতিকৃতিটি মোজতবা খামেনির বলে দাবি করা হচ্ছে। যুদ্ধে প্রাণ হারানো ব্যক্তিদের তালিকায় বর্তমান নেতার ছবি দেখে জনমনে এই ধারণা প্রবল হচ্ছে, তেহরানের কমান্ড সেন্টারে হওয়া সেই ভয়াবহ বিমান হামলায় তিনি হয়তো প্রাণ হারিয়েছেন।

তবে এই গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত নীরব রয়েছে ইরান সরকার বা আইআরজিসি। কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো ধরনের স্পষ্টীকরণ না আসায় রহস্য আরও ঘনীভূত হচ্ছে।

এর আগে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছিল, বিমান হামলায় মোজতবা খামেনির মুখমণ্ডল মারাত্মকভাবে দগ্ধ হয়েছে এবং তিনি একটি কৃত্রিম পায়ের অপেক্ষায় আছেন। যদিও সেই সময় তাকে মানসিকভাবে সজাগ বলে দাবি করা হয়েছিল, কিন্তু সাম্প্রতিক এই ম্যুরাল বিতর্ক সেই তথ্যের ওপর সন্দেহের ছায়া ফেলছে।

তবে খোদ মোজতবা খামেনির এক্স হ্যান্ডেল থেকেই নিউইয়র্ক টাইমসের খবরকে পশ্চিমা প্রোপাগান্ডা বলে দাবি করা হয়েছিলো।

এদিকে রণক্ষেত্রে যখন এই অনিশ্চয়তা, তখন কূটনৈতিক পাড়ায় চলছে যুদ্ধবিরতির তোড়জোড়। পাকিস্তান, মিশর ও তুরস্কের মতো দেশগুলো ইরান ও যুক্তরাষ্ট্রকে পুনরায় আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা করছে।

সূত্র: দ্য উইক

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি কেমন আছেন

আপডেট টাইম : ১২:৩৭:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬