ঢাকা ০১:২২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ১৮ বার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা লাভলু মোল্লাহ শিশিরকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৬ এপ্রিল) ঢাকার একটি আদালত এ জামিন আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ২২ এপ্রিল নির্বাচনী প্রচারণার সময় শাহবাগের বাংলামোটর সিগন্যালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে আসামিরা অস্ত্রসহ তার গাড়িবহরে হামলা চালায়। এ সময় তারা খালেদা জিয়ার গাড়িবহরের ১২ থেকে ১৪টি গাড়ি ভাঙচুর করে, চারটি মোটরসাইকেলে আগুন দেয় এবং নেতাকর্মীদের মারধর করা হয়। এই হামলায় খালেদা জিয়ার নিরাপত্তারক্ষীরা আহত হন।

উল্লেখ্য, ২০২৫ সালের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবন থেকে ঢাবির ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লাহ শিশিরকে ধরে পুলিশে দেয়। ছাত্রজীবনে মাস্টারদা সূর্যসেন হল ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি।

পরে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মামলায় শিশিরকে গ্রেফতার দেখানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

জামিন পেলেন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার আসামি ছাত্রলীগ নেতা

আপডেট টাইম : ১১:৫৮:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬