ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

ইরান চাইলে ফোন করতে পারে, আলোচনার প্রস্তাব ট্রাম্পের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৫ বার

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ অবসানে তেহরানকে সরাসরি আলোচনার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি যুদ্ধের অবসান চায়, তবে তারা সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে।

রোববার (২৬ এপ্রিল) ফক্স নিউজের ‘দ্য সানডে ব্রিফিং’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘তারা যদি কথা বলতে চায়, তবে আমাদের কাছে আসতে পারে অথবা আমাদের ফোন করতে পারে। আপনারা জানেন আমাদের টেলিফোন আছে। আমাদের খুব চমৎকার ও নিরাপদ (সিকিউর) যোগাযোগ লাইন রয়েছে।’

সাক্ষাৎকারে ট্রাম্প দৃঢ়তার সঙ্গে বলেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। এই যুদ্ধে যুক্তরাষ্ট্রই জয়ী হবে। ইরানের বর্তমান নেতৃত্বের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘ইরানের বিষয়ে আমরা এখন যাদের সঙ্গে ডিল করছি, তাদের মধ্যে কেউ কেউ বেশ যৌক্তিক, আবার কেউ কেউ তেমনটা নন। আমি আশা করি ইরান বুদ্ধিমত্তার পরিচয় দেবে।’

প্রেসিডেন্ট ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনার চেষ্টা চলছে। তবে ট্রাম্পের এই ‘সরাসরি ফোন’ করার প্রস্তাব তেহরান গ্রহণ করবে কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে সংশয় রয়েছে। কারণ, ইরানের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, মার্কিন অবরোধ বহাল থাকা অবস্থায় তারা কোনো সরাসরি সংলাপে বসবে না।

সূত্র : আলজাজিরা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

ইরান চাইলে ফোন করতে পারে, আলোচনার প্রস্তাব ট্রাম্পের

আপডেট টাইম : ১১:৫২:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬