ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ৩৯ বার

সম্প্রতি ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ মো. আলী হোসেন ফকির কর্তৃক ‘৯৯ শতাংশ পুলিশ সদস্য সৎ ও দায়িত্বশীল’ শীর্ষক মন্তব্য নিয়ে জনমনে আলোচনার প্রেক্ষাপটে পুলিশ হেডকোয়ার্টার্স একটি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে। বুধবার (২২ এপ্রিল) প্রকাশিত এই ব্যাখ্যায় পরিসংখ্যানের ভিত্তিতে বিষয়টিকে স্পষ্ট করা হয়েছে।

নিচে পুলিশ হেডকোয়ার্টার্সের পক্ষ থেকে দেওয়া ব্যাখ্যা তুলে ধরা হলো।

আইজিপির বক্তব্যটি মূলত “বার্ষিক তথ্য’ বা একটি নির্দিষ্ট সময়ে কতজন সদস্য সুশৃঙ্খল থাকছেন তার ওপর ভিত্তি করে দেওয়া হয়েছে। গত ৪ বছরের (২০২২-২০২৫) প্রাপ্ত তথ্য অনুযায়ী পুলিশ হেডকোয়ার্টার্সে গৃহীত ও অনুসন্ধানে প্রেরিত মোট অভিযোগের সংখ্যা ছিল ৭,৮৮২টি আর বর্তমানে মোট পুলিশ সদস্যের সংখ্যা ২,১৮,৫৫৪ জন। এতে গড় বার্ষিক অভিযোগ দাঁড়ায় ১,৯৭০.৫টি এবং বার্ষিক অভিযোগে জড়িত হওয়ার হার ০.৯০ ভাগ।

এতে প্রতীয়মান হয় যে, যেকোনো বড় সংস্থায় ১ ভাগ বা তার কম সদস্যের বিরুদ্ধে অভিযোগ থাকা অত্যন্ত স্বাভাবিক এবং এটি একটি সুশৃঙ্খল বাহিনীর পরিচায়ক। এ হার নির্দেশ করে যে, বাহিনীর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর।

অপরদিকে, অভিযোগের প্রকারভেদ বিশ্লেষণ করলে দেওয়া যায়, সব অভিযোগই সরাসরি দুর্নীতি সম্পর্কিত নয়। যেমন-পারিবারিক সমস্যা বা অদক্ষতা সরাসরি অসততা নয়, বরং ব্যক্তিগত বা কৌশলগত সীমাবদ্ধতা। এগুলো বাদ দিলে প্রকৃত অসততা বা দুর্নীতির হার আরো অনেক কমে আসবে যা প্রায় ০.৭০ ভাগ এর নিচে।

অন্যদিকে, জনমানসে ধারণা এবং পরিসংখ্যান বিশ্লেষণে প্রতীয়মান হয় যে, ২ লাখ ১৮ হাজার পুলিশ সদস্যের মধ্যে ২ হাজার সদস্য যখন কোনো ভুল করেন, তখন সেই ক্ষুদ্র অংশটির কারণে জনগণের মনে বিরূপ ধারণা জন্মে। কিন্তু পরিসংখ্যান বলছে, বাহিনীর সংখ্যাগরিষ্ঠ সদস্যই নিরবচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছেন। আইজিপি তার বক্তব্যে এ বিষয়টিই বোঝাতে চেয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা

আপডেট টাইম : ১২:০০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬