ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনা টিভি দখলের অপচেষ্টা, থানায় জিডি—মিরপুরে উত্তেজনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ০ বার

রাজধানীর মিরপুরে বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভিকে কেন্দ্র করে দখলচেষ্টার অভিযোগে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় একটি প্রভাবশালী গোষ্ঠীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে পরিকল্পিতভাবে এ তৎপরতা চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত এক ব্যক্তির উসকানিতে পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করছে। দফায় দফায় চাপ সৃষ্টি, ভয়ভীতি প্রদর্শন এবং প্রভাব খাটিয়ে একটি প্রতিষ্ঠিত গণমাধ্যমের নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টা চলছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় প্রকৃত মালিকপক্ষ রাজধানীর পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১০১১, তারিখ ১২ এপ্রিল ২০২৬। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখলচেষ্টার সত্যতা পায় এবং বহিরাগতদের সেখান থেকে সরিয়ে দেয়।

জানা গেছে, সাবেক মন্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদারের এক সময়ের ব্যবসায়িক অংশীদার ছিলেন আতাহার উদ্দিন ও আজমত। পরবর্তীতে তারা অংশীদারিত্বের অর্থ তুলে নেন বলে দাবি করা হয়। বর্তমানে চেয়ারম্যান কামাল আহমেদ মজুমদার এবং তার ছেলে, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শাহেদ আহমেদ মজুমদার কারাবন্দি থাকায় এ সুযোগে একটি চক্র প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ রয়েছে, আতাহার উদ্দিনের নেতৃত্বাধীন এই চক্র প্রতিষ্ঠানের এক কর্মকর্তাকে সঙ্গে নিয়ে জাল কাগজপত্র তৈরি করে মালিকানা দাবি করার অপচেষ্টা চালায়। বিষয়টি জানতে পেরে মালিকপক্ষ উচ্চ আদালতে রিট দায়ের করে (রিট নম্বর ১১৮/২৬)। আদালত ওই কাগজপত্রের ওপর স্থগিতাদেশ (স্টে অর্ডার) জারি করলেও চক্রটি তাদের তৎপরতা অব্যাহত রেখেছে।

গত ১২ এপ্রিল বহিরাগতদের নিয়ে চ্যানেলটির কার্যালয়ে প্রবেশ করে দখলের চেষ্টা চালানো হয়। তবে সেখানে কর্মরত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা পুলিশের সহায়তায় এ প্রচেষ্টা প্রতিহত করেন।

সংশ্লিষ্ট মহলের মতে, এ ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের নিরাপত্তার প্রশ্ন নয়; বরং দেশের গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপত্তার জন্যও উদ্বেগজনক। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের ওপর এ ধরনের দখলচেষ্টা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং আইনের শাসনের প্রতি সরাসরি চ্যালেঞ্জ।

স্থানীয় পর্যায়ের অনুসন্ধানে আরও জানা গেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন প্রতিষ্ঠান দখলকে কেন্দ্র করে অস্বচ্ছ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। রাজনৈতিক পরিচয় ও প্রভাবকে কাজে লাগিয়ে ব্যক্তি বা গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে, যা দীর্ঘমেয়াদে সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মোহনা টিভি দখলের অপচেষ্টা, থানায় জিডি—মিরপুরে উত্তেজনা

আপডেট টাইম : ০৫:৩০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬