ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
  • ৬৮ বার

বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের মাইজখার সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি হলেন এরফানুর রহমান (৩২)। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। তার বাড়ি উপজেলার খাড়েরা গ্রামে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত এরফানুর রহমান রাজধানীর মোহাম্মদপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। সেখানে এক যুবতীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে ওই যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেন তিনি। এতে রাজি না হওয়ায় তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরবর্তী সময়ে ভুক্তভোগী তরুণী একাধিকবার বিয়ের জন্য চাপ দিলে অভিযুক্ত শিক্ষক তা এড়িয়ে যান। এরপর গত ১০ এপ্রিল তিনি অন্যত্র বিয়ে করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ভুক্তভোগী তরুণী।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা  জানান, রাজধানীর মোহাম্মদপুর থানায় করা মামলার ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্যরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এরফানুর রহমান গ্রেপ্তার করে। এ কাজে কসবা থানা পুলিশ তাদের সহযোগিতা করেছে। তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৫৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬