ঢাকা ১১:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে গোপনীয়তা রক্ষায় নতুন ফিচার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • ১৩২ বার

এতদিন ফোন নম্বর ব্যবহার করেই হোয়াটসঅ্যাপে একে-অপরকে বার্তা, ছবি ও ভিডিও পাঠানো যেত। পাশাপাশি নম্বরের মাধ্যমে সহজেই কোনো ব্যক্তির হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও খুঁজে পাওয়া যেতো। তবে ফোন নম্বর প্রকাশ থাকায় অনেক সময় অপরিচিত ব্যক্তিদের সরাসরি কল বা বার্তার কারণে বিরক্তির মুখে পড়তেন ব্যবহারকারীরা।

এই সমস্যা সমাধানে নতুন ‘ইউজারনেম’ সুবিধা চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। পর্যায়ক্রমে সব ব্যবহারকারীর জন্য এই ফিচার উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপের তথ্য অনুযায়ী, নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা ফোন নম্বর শেয়ার না করেই অন্যদের সঙ্গে বার্তা আদান–প্রদান করতে পারবেন। অর্থাৎ নির্দিষ্ট একটি ইউজারনেম ব্যবহার করে কেউ সহজেই অন্যকে খুঁজে বার্তা পাঠাতে পারবেন, কিন্তু ব্যক্তিগত ফোন নম্বর গোপনই থাকবে।

এর ফলে অপরিচিত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করলেও নম্বর প্রকাশের ঝুঁকি কমবে। অ্যান্ড্রয়েড ও আইওএস- উভয় প্ল্যাটফর্মেই এই সুবিধা ব্যবহার করা যাবে।

ফিচারটি চালু হওয়ার পর ব্যবহারকারীদের নিজেদের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরি করতে হবে। একই ইউজারনেম একাধিক ব্যক্তি ব্যবহার করতে পারবেন না। ফলে পছন্দের নামটি আগে থেকেই অন্য কেউ ব্যবহার করে থাকলে নতুন একটি নাম নির্বাচন করতে হবে।

ইউজারনেম তৈরির ক্ষেত্রেও কিছু নিয়ম মানতে হবে। এতে অন্তত একটি অক্ষর থাকতে হবে। পাশাপাশি সংখ্যা, ডট (.) এবং আন্ডারস্কোর (_) ব্যবহার করা যাবে। তবে খুব ছোট বা অতিরিক্ত বড় ইউজারনেম গ্রহণ নাও করতে পারে অ্যাপটি।

সূত্র: টেকলুসিভ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে গোপনীয়তা রক্ষায় নতুন ফিচার

আপডেট টাইম : ১২:৫৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬