ঢাকা ০৮:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬
  • ৫৯ বার

বিক্ষোভ দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছর দেশজুড়ে চলা এক রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ৭০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজ শনিবার (২৮ মার্চ) সকালে তাকে হেফাজতে নেয় পুলিশ। খবর বিবিসির।

সাবেক প্রধানমন্ত্রীর পাশাপাশি নেপালের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককেও গ্রেপ্তার করা হয়েছে। এই অস্থিরতা তদন্তে গঠিত একটি প্যানেল তাদের বিরুদ্ধে ‘ফৌজদারি অবহেলা’র জন্য মামলা করার সুপারিশ করার পর এই পদক্ষেপ নেওয়া হলো।

গত বছরের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে ‘জেন-জি’ বা তরুণ প্রজন্মের হাত ধরে এই বিক্ষোভ শুরু হয়। পরে তা দুর্নীতি, বেকারত্ব ও স্থবির অর্থনীতির বিরুদ্ধে এক বিশাল গণআন্দোলনে রূপ নেয়।

পুলিশের গুলিতে অন্তত ৭৬ জন বিক্ষোভকারী নিহত হন, যার মধ্যে ৮ সেপ্টেম্বর স্কুল ড্রেস পরা এক কিশোরসহ ১৯ জন প্রাণ হারান।

দমনপীড়নের প্রতিবাদে ক্ষুব্ধ জনতা সংসদ ভবন, থানা ও বিভিন্ন দোকানে অগ্নিসংযোগ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হওয়ায় ৯ সেপ্টেম্বর পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন ৭৪ বছর বয়সী অলি।

নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৩৫ বছর বয়সী সাবেক র‍্যাপার বালেন শাহ শপথ নেওয়ার মাত্র একদিন পরই এই গ্রেপ্তারের ঘটনা ঘটল। বালেন শাহের দল ‘রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি’ (আরএসপি) ৫ মার্চের নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে ইতিহাস গড়েছে।

নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং (যিনি নিজেও এই বিক্ষোভের একজন প্রধান মুখ ছিলেন) এই গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নেই… এটা কারও বিরুদ্ধে প্রতিশোধ নয়, কেবল ন্যায়বিচারের সূচনা।’

কাঠমান্ডু উপত্যকা পুলিশের মুখপাত্র ওম অধিকারী জানিয়েছেন, অলি ও লেখককে আজ সকালে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী প্রক্রিয়া চালানো হবে। যদিও কেপি শর্মা অলি এর আগে এই তদন্ত কমিশনের সিদ্ধান্তকে ‘চরিত্র হনন এবং ঘৃণার রাজনীতি’ বলে প্রত্যাখ্যান করেছিলেন। সাবেক পুলিশ প্রধান চন্দ্র কুবের খাপুং-এর বিরুদ্ধেও গ্রেপ্তারি সুপারিশ করেছে কমিশন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার

আপডেট টাইম : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬