ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পাকিস্তানের কোয়ামি পার্টিকে অর্থ দিয়েছে ভারত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫
  • ৩৭৩ বার
ভারত সরকার পাকিস্তানের মুত্তাহিদিন কোয়ামি পার্টিকে অর্থ সহায়তা দিয়েছে। ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে এ কথা বলেছেন ওই পার্টির এক নেতা। বুধবার বিবিসি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে। এক পাকিস্তানী কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, কোয়ামি পার্টির শত শত জিহাদিদেকে গত দশ বছর ধরে সশস্ত্র প্রশিক্ষণ দিয়ে আসছে ভারত। তবে অভিযোগটিকে পুরোপুরি ভিত্তিহীন দাবি করেছে ভারত সরকার।

কোয়ামি পার্টির দুই জিহাদিকে গ্রেফতার করা হয়েছে যারা ভারতে অস্ত্র প্রশিক্ষণ পেয়েছেন— করাচি পুলিশের এমন বিবৃতির পর এই পার্টিকে নিয়ে এ ধরনের অভিযোগ উঠল।

এক প্রতিবেদনে বলা হয়েছে, কোয়ামি পার্টির কাছে অস্ত্রের একটি তালিকাও পেয়েছে যুক্তরাজ্য প্রশাসন। এ বিষয়ে ব্রিটিশ কর্তৃপক্ষ তদন্তও শুরু করেছে।

পাকিস্তানের জাতীয় সংসদের ২৪ জন সদস্য কোয়ামি পার্টির রাজনীতিক। করাচিতে দলটির প্রভাব সবচেয়ে বেশি।

দলেরই এক জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিটিশ কর্তৃপক্ষকে বলেছেন, দলটি ভারত থেকে অর্থায়ন পেয়ে থাকে।

বিবিসি এ নিয়ে কথা বলেছে, পাকিস্তান ও ভারত দুই দেশেরেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে।

পাকিস্তানের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, গত দশ বছর ধরে উত্তর ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন ক্যাম্পে কোয়ামির জিহাদিদের সশস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ভারত সরকার।

ওই কর্মকর্তা দাবি করেন, ২০০৫-০৬ সালের আগে অল্প সংখ্যক সদস্য এই প্রশিক্ষণ পেতেন। কিন্তু সম্প্রতি কোয়ামির নিচু পর্যায়ের অনেক নেতাকর্মী ভারতে অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন।

বিবিসি জানিয়েছে, ২০১০ সালে কোয়ামির জ্যেষ্ঠ এক নেতা ইমরান ফারুক লন্ডনে তার বাসভবনের কাছে ছুরিকাঘাতে নিহত হলে দলটির ব্যাপারে তদন্ত শুরু করে ব্রিটিশ কর্তৃপক্ষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পাকিস্তানের কোয়ামি পার্টিকে অর্থ দিয়েছে ভারত

আপডেট টাইম : ০৪:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০১৫