ঢাকা ১০:০১ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্ব শিক্ষক দিবসে হাসিম, হযরত ও হাবিল স্যারের স্মরণে নিবেদিত ছাদে সৌরবিদ্যুতের উৎপাদন বাড়ানোর পরিকল্পনা সুদ-ঘুসের টাকায় বাড়ি-গাড়ি, তওবায় ক্ষমা হবে কি শাহজালালে জমজমের পানি নিয়ে তুলকালাম, নেপথ্যে কী বিশ্ব শিক্ষক দিবস : ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দিচ্ছে সরকার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাণিজ্য সম্পর্ক বাড়ানোর উদ্যোগ আখতারুজ্জামানের জামিন শুনানিতে এজলাসে হট্টগোল, বাইরে আইনজীবীদের হাতাহাতি ভারতে মুসলিম যুবক হত্যা ও বাংলাদেশ মিশন ঘেরাওয়ের নিন্দা নেজামে ইসলাম পার্টির এক বছরের মধ্যে দেশের পুঁজিবাজারের চেহারা বদলে যাবে : অর্থমন্ত্রী প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার : প্রধানমন্ত্রী

অবিলম্বে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা বন্ধ ও সম্পাদক হারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ

হবিগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ বলেছেন- বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহিরের একটি বিবৃতি প্রকাশ করে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরী ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন। এই বিবৃতি প্রকাশ করে তিনি জুলাই আন্দোলনের প্রতি অবজ্ঞা প্রকাশ করেছেন। এই বিবৃতি প্রকাশের ফলে হবিগঞ্জে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার সৃষ্টি হয়েছে। তাই অবিলম্বে পত্রিকাটি বন্ধ করতে হবে এবং পত্রিকাটির সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীকে অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি এই বিবৃতি প্রকাশে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে।

১৫ ডিসেম্বর সোমবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হবিগঞ্জ জেলা শাখার কার্যালয়ে এক জরুরী সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। এনসিপি জেলা কমিটির আহ্বায়ক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, আগামী ২৪ ঘন্টার মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের প্রতি আহবান জানানো হয়। অন্যতায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করা হয়।

সভা পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মুবিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুগ্ম আহবায়ক ফরহাদ আহমেদ আশিক, আবদুল বাছিত তরফদার মিঠু, একেএম নাছিম, মীর দুলাল, ইফতেখার আহাদ নাঈম, আল-আমীন হোসেন চৌধুরী, সাবেক জিএস এডভোকেট নজরুল আজিজ জুনেদ, সৈয়দ আবু সাদাত কাজল, হুমায়ূন কবির, নুরন্নবী ভূইয়া ইমন, নাঈম আজাদ তালুকদার, বদরুল আলম সর্দার, জিয়াউল হক মিশু জিতু মিয়া, সালাউদ্দিন চৌধুরী সাঈদ প্রমুখ।

সভা শেষে এনসিপি নেতৃবৃন্দ আলাদাভাবে হবিগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে সাক্ষাত করেন। সাক্ষাতকালে নেতৃবৃন্দ বলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক এমপি অ্যাডভোকেট আবু জাহিরের বিবৃতি প্রকাশ করে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরী ধৃষ্টতা প্রদর্শন করেছেন। অবিলম্বে তাকে ও তার সহযোগীদের গ্রেফতার করতে হবে। পত্রিকাটির প্রকাশনা বন্ধ করতে হবে। অন্যথায় বিক্ষুব্ধ জনতা পত্রিকা অফিস গুড়িয়ে দিবে বলে তারা হুশিয়ারি উচ্চারণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

বিশ্ব শিক্ষক দিবসে হাসিম, হযরত ও হাবিল স্যারের স্মরণে নিবেদিত

অবিলম্বে দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকা বন্ধ ও সম্পাদক হারুন চৌধুরীকে গ্রেফতারের দাবি জানিয়েছেন হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ

আপডেট টাইম : ০২:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫