ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানির বিশাল ঘোষণা, প্রতিষ্ঠানের কেউ বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩০ বার

পরিবার গঠনে উৎসাহ দিতে সংযুক্ত আরব আমিরাতের একটি বেসরকারি প্রতিষ্ঠান তাদের কর্মীদের জন্য আকর্ষণীয় অনুদান ঘোষণা করেছে। দুবাইভিত্তিক আল হাবতুর গ্রুপ জানিয়েছে, প্রতিষ্ঠানটিতে কর্মরত আমিরাতি নাগরিকদের বিবাহের ক্ষেত্রে দেওয়া হবে ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকা।

আল হাবতুর গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, দুবাইয়ের শীর্ষস্থানীয় ব্যবসায়ী খালাফ আল হাবতুর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন। তিনি জানান, বিয়ের পরবর্তী দুই বছরের মধ্যে সন্তান জন্ম দিলে এই অনুদানের পরিমাণ দ্বিগুণ করা হবে।

পোস্টে খালাফ আল হাবতুর বলেন, বিবাহ ও পরিবার গঠন কেবল ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি সামাজিক ও জাতীয় দায়িত্ব। এর মাধ্যমেই একটি জাতি গড়ে ওঠে এবং সমাজ টিকে থাকে। তিনি উল্লেখ করেন, সরকার ইতোমধ্যে তরুণদের পারিবারিক জীবন শুরু করতে নানাভাবে সহায়তা করছে। তবে নাগরিকদের বিবাহ ও পরিবার গঠনে সব পক্ষের সম্মিলিত ও বাস্তব উদ্যোগ প্রয়োজন।

এই প্রেক্ষাপটে তিনি জানান, চলতি বছরে আল হাবতুর গ্রুপে কর্মরত কোনো আমিরাতি যুবক বা তরুণী বিবাহের সিদ্ধান্ত নিলে তাকে ৫০ হাজার দিরহাম অনুদান দেওয়া হবে। পাশাপাশি বিয়ের দুই বছরের মধ্যে সন্তান জন্ম হলে ওই সহায়তা দ্বিগুণ করা হবে।

সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে সংযুক্ত আরব আমিরাতের মোট জনসংখ্যা প্রায় এক কোটি ১৫ লাখ, যার মধ্যে স্থানীয় নাগরিকদের সংখ্যা প্রায় ১৫ শতাংশ। দেশটির ফেডারেল ও স্থানীয় সরকার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করছে এবং সরকারি ও বেসরকারি খাতে তাদের অংশগ্রহণ ও ভূমিকা বাড়াতে কাজ করে যাচ্ছে।

সূত্র: খালিজ টাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

কোম্পানির বিশাল ঘোষণা, প্রতিষ্ঠানের কেউ বিয়ে করলেই ১৬ লাখ টাকা অনুদান

আপডেট টাইম : ১০:০২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬