ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মার্কিন হামলায় নিহত ১০০: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৫৬ বার

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো বলেছেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের জন্য দেশটিতে চালানো মার্কিন হামলায় ১০০ জন নিহত হয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) তিনি এ তথ্য জানান।

এর আগে কারাকাস নিহত মানুষের কোনো সংখ্যা জানায়নি। তবে ভেনেজুয়েলার সেনাবাহিনী তাদের নিহত ২৩ সদস্যের একটি তালিকা প্রকাশ করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, মাদুরোর নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশকে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

কিউবা জানায়, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যদের মধ্যেও কেউ কেউ নিহত হয়েছেন।

কাবেলো বলেন, মাদুরোর সঙ্গে তুলে নিয়ে যাওয়া তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস যুক্তরাষ্ট্রের অভিযানের সময় মাথায় আঘাত পেয়েছেন। মাদুরো নিজেও পায়ে আঘাত পেয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো ভেনেজুয়েলার সেনাসদস্যদের ‘সাহসী’ বলে প্রশংসা করেন। তিনি বলেন, অভিযানে নিহত সেনাসদস্যদের স্মরণে গত মঙ্গলবার এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

মার্কিন হামলায় নিহত ১০০: ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫৪:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬