ঢাকা ১০:৩৭ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের আইসিজের ঐতিহাসিক রায়ে রোহিঙ্গাদের দেশে ফেরার স্বপ্ন যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়কের নামকরণের প্রস্তাব ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রাম্পের জবাবে খামেনি শত্রুর কাছে নয়, শত্রুদের মাথা নত করাবে ইরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৩৫ বার

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পাল্টা হুমকিতে তিনি বলেছেন, ইরান শত্রুদের কাছে মাথা নত করবে না, বরং শত্রুরা ইরানের সামনে হাঁটু গেঁড়ে বসতে বাধ্য হবে।

ইরানে চলমান বিক্ষোভের মধ্যেই দুদেশের শীর্ষ নেতার এমন কথার লড়াই চলেছে। খামেনি জানিয়েছেন, তার দেশে চলা অর্থনৈতিক অস্থিরতায় ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবন প্রভাবিত হচ্ছে। মুদ্রার ওঠানামা ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি পরিস্থিতিকে কঠিন করে তুলেছে।

তবে এসব সমস্যার জন্য তিনি বিদেশি হস্তক্ষেপকেই দায়ী করেন। একই সঙ্গে জানান, পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে। খামেনি বলেছেন, শান্তিপূর্ণ প্রতিবাদ গ্রহণযোগ্য হলেও সহিংসতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

খামেনি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, যেন তারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে সংলাপে বসেন এবং দাঙ্গাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের সঠিক পথে ফেরানোরও নির্দেশ দেন।

ট্রাম্পের হুমকি অবশ্য ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ভালোভাবে নেননি। তিনি ট্রাম্পের হুমকিকে ‘দায়িত্বজ্ঞানহীন ও বিপজ্জনক’ বলে আখ্যা দিয়েছেন। আরাঘচির মতে, যুক্তরাষ্ট্রের হুমকি ও বক্তব্য এই অঞ্চলে অস্থিরতা বাড়াচ্ছে এবং তা সরাসরি বিদেশি হস্তক্ষেপের শামিল।

তিনি বলেন, জনসম্পদের ওপর অপরাধমূলক হামলা ইরান কোনোভাবেই সহ্য করবে না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ইরানি সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

প্রসঙ্গত, ইরানে মূল্যস্ফীতির বিরুদ্ধে চলমান বিক্ষোভ ষষ্ঠ দিনে এসেছে। এ পর্যন্ত সহিংসতায় নয়জন নিহত এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নীতিমালা করার নির্দেশ হাইকোর্টের

ট্রাম্পের জবাবে খামেনি শত্রুর কাছে নয়, শত্রুদের মাথা নত করাবে ইরান

আপডেট টাইম : ০৬:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬