ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

হাইস্পিড সাবমেরিন নেটওয়ার্কে যুক্ত হবে ইউপির ডিজিটাল সেন্টার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬
  • ৩৭২ বার

২০১৮ সালের মধ্যে সারা দেশের সব ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারকে হাইস্পিড সাবমেরিন নেটওয়ার্ক ক্যাবলে যুক্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

শনিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার ইউডিসি উদ্যোক্তাদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

পলক বলেন, সরকারের ডিজিটাল কর্মসূচি বাস্তবায়ণে তৃণমূল পর্যায়ের ১০ হাজার উদ্যোক্তাকে প্রতিবেদন ও ফিচার লিখন এবং ই-কমার্স ও আউটসোর্সিং প্রশিক্ষণের মাধ্যমে ইনফোলিডার হিসেবে গড়ে তোলা হচ্ছে। তারা কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, সাফল্য, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাসহ স্থানীয় পর্যায়ে সরকারের বহুমাত্রিক উন্নয়নের তথ্য মানুষকে জানাবেন।

কর্মশালায় নাটোর জেলার ৫২টি ইউনিয়নের ১০৪ জন উদ্যোক্তা অংশ নিচ্ছেন। এ কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম এবং বাস্তবায়ন সহযোগী হিসেবে কাজ করছে তথ্য সেবা বার্তা সংস্থা ।

‘তৃণমূলের তথ্য জানালা’ কর্মসূচির পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসক শাহীনা খাতুন, জেলা পরিষদের প্রশাসক সাজেদুর রহমান খাঁন, স্থানীয় সরকার উপ-পরিচালক ড. এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আতিয়ুর রহমান উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

হাইস্পিড সাবমেরিন নেটওয়ার্কে যুক্ত হবে ইউপির ডিজিটাল সেন্টার

আপডেট টাইম : ১২:৫৫:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ নভেম্বর ২০১৬