ঢাকা ১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল কিশোরগঞ্জের স্বাস্থ্যখাতসহ সার্বিক উন্নয়নে কাজ চলছে: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম সংসদ থেকে ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা সংসদ থেকে শুরু করতে চাই : স্বরাষ্ট্রমন্ত্রী আরও বাড়ল দেশের রিজার্ভ দায়িত্বের বাইরে কেউ যেন মন্তব্য না করে : প্রধানমন্ত্রী সংসদে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে ভূমিকা পালন করতে চাই যুদ্ধের মধ্যেই সেনাদের জানাজায় লাখো ইরানির ঢল বীর মুক্তিযোদ্ধাদের সম্মান ও অধিকার সবার আগে : ডিএসসিসি প্রশাসক প্রথম অধিবেশন ঘিরে অতিথিদের প্রবেশ ও গাড়ি পার্কিং নির্দেশনা ইরাকের মাটির নীচে ইরানের ‘মিসাইল সিটি’

সিঙ্গাপুর থেকে চাল, দুবাই থেকে আসবে সয়াবিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫
  • ৫৫ বার

সিঙ্গাপুর থেকে ৫০ হাজার টন সিদ্ধ চাল, দুবাই থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল এবং তুরস্ক থেকে ১২ হাজার ৫০০ টন চিনি আমদানিসহ ৯টি ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে ‘সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’। এতে মোট ব্যয় হবে ১ হাজার ৪৮০ কোটি ৬৮ লাখ টাকা। গতকাল বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে চলতি অর্থবছরের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-০৪-এর আওতায় ৫০ হাজার টন সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের ‘মেসার্স অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনাল পিটিই লিমিটেড’ এ চাল সরবরাহ করবে। প্রতি টন চাল ৩৫৫ দশমিক ৫৯ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ২১৭ কোটি ৮ লাখ ৭৭ হাজার টাকা।

বৈঠকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত থেকে ১ কোটি ২০ লাখ লিটার সয়াবিন তেল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। দেশটির দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ক্রিডেনটোন এফজেডসিও’ এ তেল সরবরাহ করবে। বাংলাদেশি মুদ্রায় প্রতি লিটার তেল ১৬৪ টাকা ২১ পয়সা দরে এতে মোট ব্যয় হবে ১৫৮ কোটি ৮৭ লাখ ৫৯ হাজার টাকা।

বৈঠকে টিসিবির জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১২ হাজার ৫০০ টন পরিশোধিত চিনি আমদানির আরেকটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ চিনি সরবরাহ করবে ইস্তানবুলের প্রতিষ্ঠান ‘বেগালতা ড্যানিসম্যানলিক হিজমেলেরি’। বাংলাদেশি মুদ্রায় প্রতি কেজি চিনি ৯৪ টাকা ৯৪ পয়সা দরে এতে ব্যয় হবে ৭৮ কোটি ২৫ লাখ ৬৫ হাজার টাকা।

বৈঠকে বিএডিসি কর্তৃক রাষ্ট্রীয় চুক্তির আওতায় মরক্কোর ‘ওসিপি নিউট্রিক্রপস’ থেকে (৮ম লট, ঐচ্ছিক-২য়) ৪০ হাজার টন ডিএপি সার এবং শিল্প মন্ত্রণালয় কর্তৃক সৌদি আরবের সাবিক এগ্রি-নিউট্রিয়েন্টস কোম্পানি থেকে ৮ম লটের আওতায় ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি টন ৭০৯ দশমিক ৩৩ ডলার দরে ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩৪৮ কোটি ৪২ লাখ ২৮ হাজার টাকা।

আর প্রতি টন ৩৯৯ দশমিক ১৬ ডলার দরে ৪০ হাজার টন বাল্ক গ্র্যানুলার ইউরিয়া সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ১৯৫ কোটি ৪২ লাখ ৮৭ হাজার টাকা।

বৈঠকে অন্যদের মধ্যে ‘হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় সুনামগঞ্জ তাহিরপুর ও ধর্মপাশা উপজেলাধীন দুটি পৃথক প্যাকেজের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে তাহিরপুর উপজেলাধীন প্যাকেজ কাজটি করবে যৌথভাবে এমএল ও এমএইচ। এতে ব্যয় হবে ১৮০ কোটি ৬৪ লাখ ৪২ হাজার টাকা। আর ধর্মপাশা উপজেলাধীন প্যাকেজ কাজটি করবে যৌথভাবে ‘মেসার্স হামীম ইন্টারন্যাশনাল’ ও ‘মো. রাসেল পিটার’। এতে ব্যয় হবে ১৯০ কোটি ৯০ লাখ ২৪ হাজার টাকা। বৈঠকে ‘চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনিরহাট (এন-১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ শীর্ষক প্রকল্পের আওতায় একটি প্যাকেজ কাজের পূর্তকাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি করবে ‘তাহের ব্রাদার্স লিমিটেড’। এতে ব্যয় হবে ৭৮ কোটি ৬১ লাখ ৭৭ হাজার টাকা। এ ছাড়া বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (সিপিএ) অধীনে ‘বে টার্মিনাল প্রকল্প’ বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছে স্থানীয় প্রতিষ্ঠান ‘ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন কোম্পানি (আইআইএফসি)। ভ্যাট ও ট্যাক্সসহ এতে ব্যয় হবে ৩২ কোটি ৪৪ লাখ ৮১ হাজার টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সবাইকে দায়িত্বশীল হতে হবে: মির্জা ফখরুল

সিঙ্গাপুর থেকে চাল, দুবাই থেকে আসবে সয়াবিন

আপডেট টাইম : ১০:২২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫