ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর গজিয়ে ওঠা মাদরাসা শিক্ষা কাঠামোর নেপথ্যে কি ‘মানতের সন্তান’? প্রধানমন্ত্রীর জন্মদিনে ছাত্রদলের দোয়া মাহফিল ও খাবার বিতরণ চীন-রাশিয়ার সঙ্গে পরমাণু বোমা নিয়ন্ত্রণ চুক্তি কঠিন হবে: ট্রাম্প ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় ৩ দিনের জেলা ইজতেমা শুরু গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জামায়াত আমির জাল সার্টিফিকেটধারীদের দুর্দিন আসছে: শিক্ষামন্ত্রী স্বাধীনতার ৫৫ বছর পরও মৌলিক সমস্যার সমাধান হয়নি : রাষ্ট্রপতি

সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • ৯৮ বার

দেশের ভবিষ্যৎ নির্ভর করছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ওপর। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ভয় বা সংশয়ের কারণ নেই জানিয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জিহাদ ঘোষণা করেছে।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের প্রত্যাশা একটি সুন্দর নির্বাচন। অতীতে আমরা বহুবার কলঙ্কিত হয়েছি। এবার সেই কলঙ্ক মুছে দিতে হবে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, দেশবাসীকে একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দেব।

সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা বার্ডের অডিটোরিয়ামে আয়োজিত ‘নির্বাচন প্রক্রিয়ায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনে চ্যালেঞ্জসমূহ নিরূপণ ও উত্তরণের উপায়’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের আর মাত্র ৮০ থেকে ৯০ দিন বাকি। এরপরও যদি কারো মনে সন্দেহ থাকে নির্বাচন হবে না, তাহলে সেটি ভুল ধারণা। নির্বাচন হবেই এবং তা হবে অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও নিরপেক্ষ।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. আব্দুল হালিম খান, কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান এবং নির্বাচন কমিশন সচিবালয়ের উপপ্রধান (উপ-সচিব) ও সিবিটিইপি প্রকল্পের পরিচালক মুহাম্মদ মোস্তফা হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কুমিল্লার মোহাম্মদ আজিজুল ইসলাম।

দিনব্যাপী এ কর্মশালায় জেলা ও উপজেলা পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালনের সময় সম্ভাব্য চ্যালেঞ্জ ও তার উত্তরণের উপায় নিয়ে মতবিনিময় করেন।

কর্মশালায় বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রতিটি ভোটগ্রহণ কর্মকর্তাকে দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা রাখতে হবে। ভোটকেন্দ্রই গণতন্ত্রের প্রতিচ্ছবি, সেখানে দায়িত্ব পালনে কোনো অবহেলা চলবে না।

শেষে প্রধান অতিথি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান, জনগণের আস্থা অর্জনই আমাদের সবচেয়ে বড় অর্জন। নির্ভয়ে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন দেশ আপনার পাশে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পরিবেশ রক্ষায় বিশ্বের অনন্য ৫ শহর

সুষ্ঠু নির্বাচনের জন্য জিহাদ ঘোষণা করেছে নির্বাচন কমিশন

আপডেট টাইম : ০৭:১৪:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫