ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার ক্ষমতাকে প্রশ্ন করাই সাংবাদিকতার মূল কাজ: উপদেষ্টা নেইমারকে দেখে কান্নায় ভেঙে পড়লো খুদে ভক্ত, জড়িয়ে ধরলেন তারকা ফাঁসি ছাড়া অন্য কোনো রায় মেনে নেব না : আছিয়ার মা মিস ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন বুশরা ও নওশিন রংপুরে একই পরিবারের চারজনকে হত্যা করা হয় যেভাবে, উঠে এলো সিদ্ধার্থের বর্ণনায় দুদকের মহাপরিচালক ও পরিচালক পদে রদবদল ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের ঘোষণায় চীনের কড়া হুঁশিয়ারি একটি রাষ্ট্রকে খুশি করতে জুলাই জাদুঘরের অনেক উপাদান গায়েব করে ফেলা হয়েছে

ড. এম ওসমান ফারুকের আগমনে করিমগঞ্জ-তাড়াইলে উৎসবের আমেজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২০২ বার

Oplus_16908288

নিজ নির্বাচনী এলাকায় ফিরছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড.এম ওসমান ফারুক ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় হাই কমান্ডের নির্দেশনার পর বিএনপির ভাইস-চেয়ারম্যান ও সাবেক সফল শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুক আগামী সপ্তাহে তার নির্বাচনী এলাকা কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল)-এ আসছেন।

ড. ওসমান ফারুকের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, তিনি আগামী সপ্তাহের যে-কোনো দিন বাংলাদেশে ফিরবেন। দেশে ফিরে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিকতা শেষে সরাসরি নিজের নির্বাচনী এলাকায় যাবেন বলে জানা গেছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে করিমগঞ্জ-তাড়াইলের জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ও সাংগঠনিক কার্যক্রম শুরু করবেন তিনি। তাঁর গুজাদিয়া বৈরাটিয়াপাড়ার বাসভবনে ইতোমধ্যে আগমন উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানিয়েছেন, ড. এম ওসমান ফারুকের আগমনে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। তাঁকে বরণ করার জন্য রাজকীয় সংবর্ধনার প্রস্তুতি চলছে সর্বত্র। করিমগঞ্জ ও তাড়াইলের নেতাকর্মীরা একযোগে ব্যস্ত সময় পার করছেন তাঁর স্বাগত প্রস্তুতিতে।

করিমগঞ্জ-তাড়াইলের বেশ কয়েকজন নেতাকর্মী বলেন,

“এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে ড. ওসমান ফারুকের বিকল্প এখনো তৈরি হয়নি। আমরা সবাই ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।”

এছাড়া, ড. এম ওসমান ফারুকের ওপর পুনরায় আস্থা রাখার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়েছেন করিমগঞ্জ-তাড়াইলের নেতৃবৃন্দ।

তাদের বিশ্বাস, ড. এম ওসমান ফারুকের নেতৃত্বে করিমগঞ্জ-তাড়াইল আবারও বিএনপির দুর্গে পরিণত হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির

ড. এম ওসমান ফারুকের আগমনে করিমগঞ্জ-তাড়াইলে উৎসবের আমেজ

আপডেট টাইম : ০৩:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫