ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

বিএনপি থেকে ড. ওসমান ফারুককেই চায় আমজনতা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • ১১৭ বার

কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে মাঠে সরব আলোচনায় উঠে এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক।

রবিবার (২৬ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে গুলশান কার্যালয়ে যান মনোনয়নপ্রত্যাশীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সাক্ষাতের ছবি পোস্ট করে “আলহামদুলিল্লাহ” লিখে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তবে কেউ কেউ এসবকে ‘অতিরিক্ত প্রদর্শনী’ বলে সমালোচনা করছেন।

গুলশান কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দলবল নিয়ে ভিড় করায় সৃষ্ট যানজট ও অসুবিধার প্রেক্ষিতে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনয়নপ্রত্যাশী ব্যতীত অন্যদের যাতায়াত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

এদিকে করিমগঞ্জ-তাড়াইলের সাধারণ ভোটারদের বড় একটি অংশ, যারা সরাসরি রাজনীতিতে সক্রিয় নন, তাদের মতে—এই আসনে বিএনপির ভালো ফল পেতে হলে ড. ওসমান ফারুকের মতো অভিজ্ঞ ও গ্রহণযোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে হবে।

অন্যদিকে ইসলামী দলগুলোর মধ্যে ঐক্য গড়ে উঠলে জামায়াতেরও রয়েছে এক হেভিওয়েট প্রার্থী। ফলে বিএনপি যদি দুর্বল প্রার্থী দেয়, তাহলে ভোটযুদ্ধে ধরাশায়ী হওয়ার আশঙ্কা রয়েছে—এমন মন্তব্য করেছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপি থেকে ড. ওসমান ফারুককেই চায় আমজনতা

আপডেট টাইম : ০১:৫৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫