ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

১২টা বিয়ে করতে চান পরীমনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ১১৪ বার
পরীমনি আর সমালোচনা যেন খুবই ওতপ্রোতভাবে জড়িত। কারণ এই ঢালিউড নায়িকা যা-ই করেন না কেন, তা নিয়েই শুরু হয় আলোচনা-সমালোচনা। এক দশকের ক্যারিয়ারে তাকে নিয়ে নানা গুঞ্জন চাউর হলেও সেসব সমালোচনা একদমই গায়ে মাখেন না তিনি। কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি সমালোচনার মুখে পড়তে দেখা যায় তাকে।

প্রায়ই উঠে আসেন খবরের শিরোনামে। তবে সব ধাক্কা সামলেও ওঠেন।সম্প্রতি মাছরাঙা টেলিভিশনের ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ অনুষ্ঠানে হাজির হন পরীমনি। যেখানে উঠে আসে নানারকম কথা।

ক্যারিয়ার, ব্যক্তিগত, প্রেম ও বিয়ে নিয়ে নানা প্রশ্নের সোজাসাপ্টা জবাব দেন পরীমনি। কথোপকথনের এক পর্যায়ে পরীমনিকে প্রশ্ন করা হয়, তুমি কতবার বিয়ে করতে চাও? উত্তরে পরীমনি বলেন, আমার না আসলে ১২টা বিয়ে করার ইচ্ছা আছে। ছোটবেলা থেকে আমি মজা করে বলতাম, আমি এক ডজন বিয়ে করব। আসলে রিউমারটা এভাবে স্টাবলিশ হবে—সেটা আমি বুঝিনি।
অভিনয়ে ক্যারিয়ার শুরুর আগে খালাতো ভাই ইসমাইলকে বিয়ে করেছিলেন পরীমনি—এমন গুঞ্জন ছড়িয়েছিল গত বছরের নভেম্বরে, এক সড়ক দুর্ঘটনায় ইসমাইলের মৃত্যুর পর। ইসমাইলের সঙ্গে পরীমনির ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। ইসমাইলের প্রসঙ্গে প্রশ্ন উঠতেই অকপটে স্বীকার করে পরীমনি বলেন, ‘হ্যাঁ, ইসমাইল আমার সৎস্বামী ছিল।’

দুজনকে নিয়ে গসিপ এখনো চলছে শোবিজ অঙ্গনে। তবে শেখ সাদী প্রসঙ্গে পরীমনির জবাব, ‘না, ও আমার ছোট ভাই। ভাইয়ের মতোই সাদী আমার খুব কাছের।’ 

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

১২টা বিয়ে করতে চান পরীমনি

আপডেট টাইম : ০৬:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫