ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

দ্রুত হাঁটবেন না কি ধীরে, কোনটি হার্টের জন্য ভাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫
  • ২০৮ বার

হাঁটা শুধু ওজন কমাতে নয়, হৃদযন্ত্র সুস্থ রাখা, রক্তে শর্করার পরিমাণ কমাতে এবং পেশির গঠন ঠিক রাখার জন্যও কার্যকর। তবে কতক্ষণ হাঁটছেন, সেটার চেয়ে কত দ্রুত হাঁটছেন—তা আরও গুরুত্বপূর্ণ হতে পারে।

হাঁটার পোশাক

টাইম ম্যাগাজিন সম্প্রতি আমেরিকান জার্নাল অব প্রিভেন্টিভ মেডিসিনে প্রকাশিত এক গবেষণার বরাতে বলছে, প্রতিদিন মাত্র ১৫ মিনিট জোরে হাঁটলে মৃত্যুঝুঁকি অনেকটাই কমে যায়।

গবেষণাটি পরিচালনা করেন ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ের এপিডেমিওলজি সেন্টারের পরিচালক ড. ওয়েই ঝেং। এতে অংশ নেন ৮৬ হাজার মানুষ। তাঁরা প্রতিদিন কত সময় হাঁটেন, খাদ্যাভ্যাস কেমন, ধূমপান বা অ্যালকোহল গ্রহণ করেন কি না—এসব তথ্য দেওয়া হয়েছিল।

এই গবেষণা চলে দীর্ঘ ১৭ বছর। দেখা গেছে, যারা নিয়মিত দ্রুত হাঁটেন, তাদের মৃত্যুঝুঁকি অন্যদের তুলনায় অনেক কম।

গবেষণায় অংশ নেওয়া অর্ধেক মানুষের আয় ছিল বছরে ১৫ হাজার ডলারেরও কম। দুই-তৃতীয়াংশ ছিলেন কৃষ্ণাঙ্গ। এই গোষ্ঠীগুলো সাধারণত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকিতে থাকে।

ঝেং বলেন, যারা একেবারেই হাঁটেন না, তারা যদি মাত্র ১৫ মিনিট করে হাঁটাও শুরু করেন, তাতেও স্বাস্থ্য উপকার পাওয়া সম্ভব।

বিশেষজ্ঞরা সপ্তাহে অন্তত ৫ দিন ৩০ মিনিট করে মাঝারি মাত্রার ব্যায়াম করার পরামর্শ দেন। তবে ১৫ মিনিট জোরে হাঁটলেও সুফল পাওয়া যায়।

গবেষকরা বলেন, দ্রুত হাঁটার পাশাপাশি ধীরে হাঁটারও কিছু উপকার রয়েছে। তাই যারা ধীরে হাঁটেন, তারাও যদি মাঝে মাঝে গতি বাড়ান, তাহলে উপকার আরও বাড়বে।

এই ধরনের ইন্টারভ্যাল হাঁটা বর্তমানে জাপানে জনপ্রিয়তা পাচ্ছে। এটি ব্যায়ামের কার্যকর একটি উপায় হিসেবেও বিবেচিত হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

দ্রুত হাঁটবেন না কি ধীরে, কোনটি হার্টের জন্য ভাল

আপডেট টাইম : ০৪:১০:১১ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫