ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

পায়ের যেসব লক্ষণে বোঝা যেতে পারে কিডনির সমস্যা, জেনে নিন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
  • ১৫৮ বার
কিডনি আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত পরিষ্কার রাখে, শরীর থেকে বর্জ্য ও বিষাক্ত উপাদান অপসারণ করে এবং পানি ও লবণের ভারসাম্য বজায় রাখে। তবে কিডনিতে সমস্যা দেখা দিলে শরীর বিভিন্ন সংকেত দিতে শুরু করে, যা প্রথমদিকে খুব একটা স্পষ্ট না-ও হতে পারে। বিশেষ করে পায়ের আশেপাশে কিছু পরিবর্তন দেখা দিলে তা কিডনি সমস্যার প্রাথমিক ইঙ্গিত হতে পারে।

চলুন, জেনে নিই পায়ের আশেপাশে কিডনির সমস্যার লক্ষণ কোনগুলো।ফোলা বা প্রদাহ
কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত পানি ও লবণ জমা হতে শুরু করে। এর ফলে পা, গোড়ালি বা পায়ের পাতায় ফোলাভাব দেখা দেয়। এই ফোলাভাব ধীরে ধীরে বাড়তে পারে এবং ব্যথা বা ভারী লাগার অনুভূতিও তৈরি হতে পারে।

ত্বকের পরিবর্তন
কিডনি ঠিকমতো বিষাক্ত পদার্থ ছেঁকে বের করতে না পারলে ত্বকে নানা সমস্যা দেখা দেয়। যেমন: ফুসকুড়ি, চুলকানি, শুষ্ক ত্বক ইত্যাদি। বিশেষ করে পায়ের ত্বকের রঙ বদলে যাওয়া বা লালচে ভাব দেখা দিতে পারে।

ঠাণ্ডা লাগা বা দুর্বলতা
কিডনির সমস্যার কারণে শরীরে রক্ত সঞ্চালন ব্যাহত হতে পারে।

এর ফলে পা ঠাণ্ডা লাগা, দুর্বলতা বা অসাড়তার মতো অনুভূতি তৈরি হয়।পেশীতে খিঁচুনি
ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বিঘ্নিত হলে, বিশেষ করে রাত্রিবেলায় পায়ের পেশীতে খিঁচুনি ধরতে পারে। এটি কিডনি সমস্যা থেকে তৈরি হওয়া আরেকটি সতর্কবার্তা।

কিডনি খারাপ হওয়ার অন্যান্য সাধারণ লক্ষণ
প্রস্রাবের পরিমাণ বা রঙে পরিবর্তন,

প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া বা দুর্গন্ধ হওয়া,

অতিরিক্ত ক্লান্তি, মাথা ঘোরা বা ক্ষুধামান্দ্য,

ওজন হঠাৎ কমে যাওয়া বা বেড়ে যাওয়া,

চোখের নিচে ফোলা বা মুখ ফ্যাকাশে লাগা,

কিডনির যত্ন নেওয়ার সহজ কিছু উপায়
প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন।

নুন ও প্রক্রিয়াজাত খাবার খাওয়ার পরিমাণ কমান।

নিয়মিত হালকা ব্যায়াম করুন।

ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

পায়ের যেসব লক্ষণে বোঝা যেতে পারে কিডনির সমস্যা, জেনে নিন

আপডেট টাইম : ১১:২২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫