ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও’.. আইভির উদ্দেশে শামীম ওসমান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬
  • ৫২১ বার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভির উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, নারায়ণগঞ্জের আওয়ামী লীগের সবাই এখন এক হয়েছে। তোমাকে আমি বড় ভাই হিসেবে অনেকবার বলেছি ক্ষমা চাও, কিন্তু চাও নাই। তাই আজকে সবার সামনে আবারও বলছি আওয়ামী লীগের রাজনীতি করতে চাইলে ক্ষমা চেয়ে নাও। কারণ তুমি আমাদের জননেত্রী, আমাদের রাজনৈতিক মাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করেছ। শনিবার শহরের পৌর স্টেডিয়ামের পাশের খোলা মাঠে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। ‘মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত আধুনিক নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়’ নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

ওসমান পরিবার নিয়ে মন্তব্য করায় কিছু মনে করেননি উল্লেখ করে তিনি বলেন, আমাকে কিংবা আমার পরিবারকে নিয়ে বলেছ তাতে কষ্ট নাই। কিন্তু প্রধানমন্ত্রীকে কটূক্তি করে যে অন্যায় করেছ একজন সন্তান হয়ে আমার মাকে কটূক্তির বিষয়ে তো মাফ করতে পারি না। তাই তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও।

তবে সমাবেশটি এক সময়ে আগামী সিটি করপোরেশনের নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের ‘শো ডাউন’-এ পরিণত হয়েছিল। কারণ মঞ্চ থেকে মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়। শামীম ওসমান বলেন, একজন সাচ্চা আওয়ামী লীগের নেতা। আগামী নির্বাচনে যদি আনোয়ার ভাই নৌকা প্রতীক পান তাহলে নারায়ণগঞ্জের এ সমাবেশে আসা লাখো মানুষ নিঃস্বার্থভাবে আপনার পক্ষে কাজ করবে।

এ সময় শামীম ওসমান দুই হাত উঁচু করে আনোয়ার হোসেনের পক্ষে সমর্থন চাইলে সবাই হাত তুলে আনোয়ার হোসেনকে সমর্থন করেন। তার ভাই ও তাকে ভোট দিয়ে নির্বাচিত করায় নারায়ণগঞ্জবাসীকে ধন্যবাদ জানিয়ে শামীম ওসমান বলেন, আমার কাছে ‘আমার বাংলাদেশ’ এই নারায়ণগঞ্জ। এ নারায়ণগঞ্জবাসীর কাছে আমি ও আমার পরিবার ঋণী। এ নারায়ণগঞ্জের মানুষ আমার দাদা খান সাহেব ওসমান আলী, বাবা একেএম সামসুজ্জোহা, আমার বড় ভাই প্রয়াত নাসিম ওসমান ও সেলিম ওসমানকেও সম্মানিত করেছে।

এদিকে সমাবেশের কারণে দুপুর ২টা হতেই ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে যোগ দেওয়ায় বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টানা সাড়ে ৩ ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ পুরান সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তুমি ক্ষমা চাও, ক্ষমা চাও’.. আইভির উদ্দেশে শামীম ওসমান

আপডেট টাইম : ১২:১৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০১৬