ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

আশরাফকে কেন সরানো হয়েছে আমরা জানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬
  • ৩৯৭ বার

সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে ওবায়দুল কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করার পেছনে সরকারের অগণতান্ত্রিক উদ্দেশ্য রয়েছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি বলেন, এই উদ্দেশ্য সম্পর্কে তার দল সচেতন আছে।

সকালে রাজধানীতে এক মানববন্ধনে এসব কথা বলেন সালাম। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় গ্রেপ্তার বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেলের মুক্তির দাবিতে এই কর্মসূচির আয়োজন করে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী কৃষক দল।

গত ২২ ও ২৩ অক্টোবরের জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের সভাপতি হিসেবে অষ্টমবারের মতো নির্বাচিত হন শেখ হাসিনা। তবে সাত বছর পর দলের দ্বিতীয় প্রধান পদ-সাধারণ সম্পাদক হিসেবে নতুন মুখ এসেছে ক্ষমতাসীন দলে। সৈয়দ আশরাফের জায়গায় এই পদে নির্বাচিত হন ওবায়দুল কাদের।

বিএনপি নেতা সালাম বলেন, ‘সৈয়দ আশরাফকে কেন সরানো হয়েছে তা আমরা জানি। আর কেনই বা ওবায়দুল কাদেরকে আনা হয়েছে তাও জানি।’ তিনি বলেন, আশরাফকে গিয়ে অগণতান্ত্রিক কাজগুলো সহজে করা যাবে না। কিন্তু ওবায়দুল কাদেরকে দিয়ে এগুলো সহজেই করা যাবে।

আওয়ামী লীগের নতুন সাধারণ সম্পাদককে উদ্দেশ্য করে সালাম বলেন, ‘এখনো সময় আছে গণতন্ত্রের কথা বলুন’। তিনি বলেন, ‘মনে করবেন না আগামী নির্বাচনে ১৫৩ জনকে বিনা ভোটে নির্বাচিত করবেন।’

শেখ হাসিনাকে নির্বাচনকালীন সরাকরের প্রধান রেখে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে এই বিএনপি নেতা নির্দলীয় সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি করেন। সেই সঙ্গে নির্বাচন কমিশনে নিরপেক্ষ লোকদের দায়িত্ব দেয়ার কথা বলেন।

মানববন্ধনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান খান দুদু, বিএনপির সহদপ্তর সম্পাদক মনির হোসেন, জাতীয় নির্বাহী কমিটির সসদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

আশরাফকে কেন সরানো হয়েছে আমরা জানি

আপডেট টাইম : ১১:৩৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০১৬