ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩

জয়-ই আ.লীগের ভবিষ্যৎ কাণ্ডারি: কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬
  • ৩৭০ বার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতা ও দলের কাণ্ডারি। এজন্য তাকে এখনই কোনো সাংগঠনিক পদে রাখা হয়নি বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর প্রথম সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, এই সম্মেলনের আগে ‘চমক’ আসছে বলে ঘোষণা দেওয়া হয়। অনেকের ধারণা ছিল, সজীব ওয়াজেদ জয় দলটির শীর্ষ নেতৃত্বে আসছেন। সম্মেলনের প্রথম দিন বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম জানান, আগামী দিনে আওয়ামী লীগকে নেতৃত্ব দেবেন জয় ও তার বন্ধুরা। তৃণমূল নেতারা তাদের বক্তব্যে জয়কে সংগঠনের নেতৃত্বে আনার দাবি জানান। তবে প্রথমবারের মতো কাউন্সিলর হিসেবে সম্মেলনে যোগ দেওয়া সজীব ওয়াজেদ জয়কে দলীয় কোনো পদ দেওয়া হয়নি।

এদিকে সম্মেললের শেষ দিনে দলের রির্সাচ সেন্টার পরিদর্শনে গিয়ে সজীব ওয়াজেদ জয় গণমাধ্যমকে বলেন, বিদেশে থেকে দলীয় পদে থাকা ঠিক নয়। এজন্যই পদ নিতে রাজি নন তিনি।

বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, ডা. দীপু মনি, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, মুক্তিযদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, প্রচার সম্পাদক হাছান মাহমুদ প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর

জয়-ই আ.লীগের ভবিষ্যৎ কাণ্ডারি: কাদের

আপডেট টাইম : ১১:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৬ অক্টোবর ২০১৬