ঢাকা ১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ভারত-যুক্তরাজ্য-চীন-ইইউর দূতদের বৈঠক ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশে ৭৮ ককটেল বিস্ফোরণ ও ৭৪ গাড়িতে আগুন, গ্রেফতার ৬৩ যে মামলায় জ্যোতিকা জ্যোতিকে কারাগারে পাঠানোর নির্দেশ কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে মন্তব্য করেননি প্রধান বিচারপতি, সংবাদ প্রত্যাহারের আহ্বান নাসির-উদ-দৌলা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী

সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে: শেখ হাসিনা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬
  • ৩২০ বার

আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দলের ২০তম সম্মেলনে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে। এই সম্মেলনের মাধ্যমে দল আরও সুসংহত ও সুসংগঠিত হবে। দলকে সংগঠিত করতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার রাতে গণভবনে সম্মেলন বাস্তবায়নে গঠিত উপকমিটিগুলোর সঙ্গে এক বৈঠকে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।

আগামী ২২ ও ২৩ অক্টোবর আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় এই সম্মেলনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

বৈঠকের সূচনা বক্তব্যে নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা কথা আমাদের সবার মনে রাখতে হবে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। আমরা যতদিন ক্ষমতায় থাকবো ততদিনই উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হতে থাকবে। আমরা ক্ষমতা থেকে গেলে কী হয় সেটা আমরা সবাই জানি।’

দল ও সরকারের ওপর আসা নানা প্রতিকূলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ঝড়-ঝাপ্টা অনেক এসেছে। নানাভাবে দোষারোপ করা হয়েছে। দুর্নীতির অপবাদ দেয়া হয়েছে। ক্ষমতা থেকে সরাতে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে। দেশি-বিদেশি নানা চাপ সহ্য করেই আমরা ক্ষমতায় আছি।’

জনগণ আওয়ামী লীগের সঙ্গে আছে দাবি করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগের এদেশের জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আমরা জনগণের শক্তিতে বলীয়ান হয়েই ক্ষমতাই থাকতে চাই। জনগণ সঙ্গে থাকলে কোনো ষড়যন্ত্রই কাজে আসবে না।’

আগামী দিনের লক্ষ্য দারিদ্র্য বিমোচন, সে লক্ষে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার বৈঠক, রাজনৈতিক ঐক্য-সংলাপ নিয়ে আলোচনা

সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে: শেখ হাসিনা

আপডেট টাইম : ১২:২৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০১৬