ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মিঠামইনে ‘তাজুল’ ইস্যুতে প্রবাসীর স্ট্যাটাস ভাইরাল, এলাকায় তোলপাড় ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলমান পুলিশে বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন ইহুদিদের জীবনে কিয়ামতের প্রলয়! তেল আবিব-জেরুজালেম জ্বালিয়ে দেওয়ার শপথ হিজবুল্লাহর ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: বিশ্বের নজর এখন ইসলামাবাদে বাণিজ্য ঘাটতি ৮ মাসে দুই লাখ কোটি টাকা অতিক্রম শ্রমিক নিয়োগে ‘জিরো কস্ট’ নীতি, মালয়েশিয়ার বাজারে ফিরছে বাংলাদেশ

আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬
  • ৩৭৮ বার

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের আসন্ন সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগত জানানোর পাশাপাশি আশা প্রকাশ করেন, গণতন্ত্র ফিরিয়ে আনতে আওয়ামী লীগের সম্মেলন ভূমিকা রাখবে।

সকালে গুলশানে থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের মৃত্যুতে ঢাকাস্থ দূতাবাসে শোক বইয়ে স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফখরুল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান

কার্যালয়ে আলমগীর বলেন, ‘বিএনপি আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানায়। আমরা সম্মেলনে যেতে আওয়ামী লীগের তরফ থেকে আমন্ত্রণ পাইনি। আমন্ত্রণ পেলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ তিনি বলেন, ‘বিএনপি প্রত্যাশা করে, আওয়ামী লীগের এ সম্মেলন গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে। গণতন্ত্রের জন্য আওয়ামী লীগের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বারবার এই দলটিই গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছে।’

আওয়ামী লীগের সম্মেলন জাকজমকভাবে হচ্ছে- এমন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘প্রতিটি রাজনৈতিক দল সামর্থ্য ও পরিবেশ অনুযায়ী সম্মেলন ও কার্যক্রম পরিচালনা করবে। কেবল বিএনপি নয়, বিরোধীদলকে কোনও গণতান্ত্রিক পরিসর বা স্পেস দেওয়া হচ্ছে না। শুধু সভা-সমাবেশের ব্যাপারেই নয়, সব ক্ষেত্রেই এখন গণতন্ত্র প্রায় নির্বাসিত হয়ে গেছে। সেই কারণে আমরা আশা করি, আওয়ামী লীগ নিজেদের জন্য যে কাজটি করছে, সেই কাজটি অন্যান্য রাজনৈতিক দলকে করার সুযোগ দেবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মদনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আওয়ামী লীগের সম্মেলনকে স্বাগত জানিয়েছে বিএনপি

আপডেট টাইম : ১১:০৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০১৬