ঢাকা ০২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক

জিআই স্বীকৃতি পেলো নরসিংদীর লটকন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫
  • ১৩৫ বার

অমৃত সাগর কলার পর এবার ভৌগলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি পেয়েছে নরসিংদীর জনপ্রিয় ফল লটকন। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে নরসিংদীর জেলা প্রশাসক মো: রাশেদ হোসেন চৌধুরীর হাতে জিআই পণ্যের স্বীকৃতিস্বরুপ সনদ তুলে দেওয়া হয়।

বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমির (রাষ্ট্রিয় অতিথিভবন সুগন্ধায়) ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের নিবন্ধন সনদ প্রদান অনুষ্ঠানে নরসিংদীর লটকনকে নিবন্ধিত ঘোষণা করায় আনন্দ প্রকাশ করেছে নরসিংদীর প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

এর আগে ই-কমার্স ডেভেলপমেন্ট সেন্টার (ইডিসি) সহযোগিতায় ২০২৩ সালেই ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করার জন্য আবেদন করেছিল নরসিংদী জেলা প্রশাসন। দীর্ঘ পর্যালোচনার পর নরসিংদীর লটকনকে ভৌগোলিক নির্দেশক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভ করেছে।

এই ফলটি নরসিংদী জেলার একটি ঐতিহ্যবাহী ফলের পাশাপাশি স্বাদে-গন্ধে ও পুষ্টি সমৃদ্ধ হওয়ায় সর্বস্তরের মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। পাশাপাশি বেশ কয়েক বছর ধরে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলছে এই ফল। তাছাড়া গত বছর নরসিংদীর অমৃত সাগর কলাকে জিআই স্বীকৃতি দেয়া হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া

জিআই স্বীকৃতি পেলো নরসিংদীর লটকন

আপডেট টাইম : ১২:০৮:২৬ পূর্বাহ্ন, রবিবার, ৪ মে ২০২৫