ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

যে কারণে চলচ্চিত্র থেকে দূরে পপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬
  • ৩০১ বার

পাঁচ কারণে চলচ্চিত্র থেকে দূরে রয়েছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। এগুলো হচ্ছে- পেশাদার প্রযোজকের অভাব, মানসম্পন্নহীন গল্প, পরিচালকদের অনভিজ্ঞতা, স্বল্প বাজেট ও পেক্ষাগৃহের সংকট।

ক্যারিয়ারের শুরুতে পপি দর্শকদের অনেক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন। এখনো মানসম্পন্ন কাজ উপহার দেয়ার জন্য মুখিয়ে আছেন। কিন্তু চলচ্চিত্র অঙ্গনের নানা প্রতিবন্ধকতার কারণে নিজেকে আড়াল করে রেখেছেন পপি।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে আমি চলচ্চিত্রাঙ্গনে কাজ করে আসছি। বর্তমানে এই মাধ্যম থেকে একটু দূরে আছি। তবে একেবারে হারিয়ে যাইনি। এখন যেসব প্রযোজক চলচ্চিত্রে কাজ করার জন্য প্রস্তাব দিচ্ছেন, তাদের অনেককেই আমি চিনি না। বলা যায়, পেশাদার প্রযোজক নেই বললেই চলে। তাছাড়া তরুণ প্রজন্মের পরিচালকরা ততটা অভিজ্ঞ নন। ছবির বাজেটও দিনকে দিন কমে আসছে। পাশাপাশি পেক্ষাগৃহের সংকট তো রয়েছেই। এসব কারণে চলচ্চিত্র থেকে আগ্রহ হারিয়ে গেছে।’

রুপালী পর্দায় অনেকদিন ধরে পপিকে না দেখা গেলেও অচিরেই তার একটি ছবি সেন্সরে জমা পড়বে বলে জানা গেছে। এর নাম ‘সোনাবন্ধু’। মাহবুবা শাহরীনের উপন্যাস ‘হতাই’ অবলম্বনে এটি পরিচালনা করছেন জাহাঙ্গীর আলম সুমন। ত্রিভুজ প্রেমের গল্পের এই ছবিতে পপির পাশাপাশি আরো অভিনয় করছেন- ডি এ তায়েব, পরীমনি প্রমুখ।

অন্যদিকে পপি অভিনীত বেশ কিছু ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এ তালিকায় রয়েছে- ‘পৌষ মাসের পিরিতি’, ‘শর্টকাটে বড়লোক’, ‘লীলামন্থন’, ‘দুই ভাইয়ের যুদ্ধ’ ও ‘জীবন যন্ত্রনা’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

যে কারণে চলচ্চিত্র থেকে দূরে পপি

আপডেট টাইম : ১২:৫৭:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০১৬