ঢাকা ০৬:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

১৬০০ ইউএসএআইডি কর্মীকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৩১ বার

সরকারি ব্যয় সংকোচনের লক্ষ্যে বেশিরভাগ ইউএসএআইডি’র কর্মীকে ছুটিতে পাঠিয়েছে বা ছাটাই করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। গতকাল রবিবার মধ্যরাতের মধ্যে তাদের এই নোটিস পাঠানো হয়।

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি (ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেডারেল কর্মীসংখ্যা এবং ব্যয় কমানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থানরত সংস্থার প্রায় ১৬০০ কর্মীকে ছাঁটাই করা হবে। এ ছাড়াও প্রায় ৪ হাজার ২০০ কর্মীকে ছুটিতে পাঠানো হয়েছে।

ইউএসএআইডি’র বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা বা নেতৃত্বের সঙ্গে যুক্ত ‘নির্ধারিত কর্মীরা’ বাদে ইউএসএআইডি’র সরাসরি নিয়োগকৃত বিশ্বব্যাপী অন্যান্য সকল কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে।

পদক্ষেপটি ট্রাম্পের ইউএসএআইডি ভেঙে ফেলার প্রচেষ্টার একটি ধাপ। বিশ্বজুড়ে বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনা করায় সংস্থাটির ১০ সহস্রাধিক কর্মচারী নিয়োজিত রয়েছে। এই মাসের শুরুতে সংস্থাটি ঘোষণা করে সব কর্মীকে প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে, তবে এই নির্দেশিকা আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়। কিন্তু শুক্রবার, একজন ফেডারেল বিচারক ইউএসএইড ব্যয় সংকুচিত করার পরিকল্পনা বাস্তবায়নের ওপর ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৬০০ ইউএসএআইডি কর্মীকে ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন

আপডেট টাইম : ০৬:৫৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫