ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কী হয়েছিলো কুয়েটে, জানালেন ছাত্রদল সভাপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
  • ১২৯ বার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রকিব বলেছেন, ‘বৈষম্যবিরোধী নামধারী শীর্ষ নেতার নির্দেশে আমাদের নিরীহ ছাত্রদলের ভাইদের ওপর আক্রমণ চালানো হয়েছে। তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছে এবং ইস্যু খুঁজে বের করছে। ছাত্রদলের বিরুদ্ধে তারা গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

এসময় তিনি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ‘গতকাল যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে ছাত্রদলের সভাপতি হিসেবে সেই পুরো ঘটনার জন্য আমি ব্যথিত, মর্মাহত এবং দুঃখ প্রকাশ করছি। যে বা যারাই এখানে আঘাতপ্রাপ্ত হয়েছেন, আহত হয়েছেন সকলের সুস্থ্যতা কামনা করছি।’

তিনি বলেন, ‘একই সঙ্গে এ ঘটনার সূত্রপাত যারা করেছে, তাদের অতিদ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করার ষড়যন্ত্র করছে। গতকালের ঘটনার একটি ভিডিও ফুটেজেও তা স্পষ্টভাবে দেখা গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই, উক্ত গোষ্ঠীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।’

ছাত্রদল সভাপতি রাকিব দৃঢ় কণ্ঠে বলেন, ‘ছাত্রদল সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পন্থায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও করবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কী হয়েছিলো কুয়েটে, জানালেন ছাত্রদল সভাপতি

আপডেট টাইম : ০৬:৫৬:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫