ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন, যা জানালেন কবীর সুমন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৮০ বার

বাংলা গানের কিংবদন্তি গীতিকার, সুরকার, কণ্ঠশিল্পী কবীর সুমন গতকাল শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে রহস্যের সৃষ্টি করেন। বিশ্ব ভালোবাসা দিবসের দিন তিনি সৌমি নামের এক নারীর সঙ্গে ছবি পোস্ট করে লেখেন, ‘আওয়ার ভ্যালেন্টাইন ২০২৫’। এরপর সৌমিকে কবীর সুমনের নতুন প্রেমিকা মনে করেন অরেনকেই। তবে কিংবদন্তি শিল্পী জানালেন, এ নারী তার প্রেমিকা নন।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনকে ছবির ব্যাখ্যা দিয়েছেন কবীর সুমন। তিনি বলেন, ‘শারীরিকভাবে অসুস্থ। বার্ধক্যজনিত কারণে একা থাকা বারণ। বিছানা থেকে বাথরুম যাওয়া কিংবা সিঁড়ি দিয়ে হাঁটাচলা করার সময়েও লাঠির সাহায্য নিতে হয়। চিকিৎসকদের কড়া পরামর্শ, কাউকে না কাউকে সঙ্গে থাকতে হবে সব সময়। সিঁড়ি দিয়ে নামলেও তৎক্ষণাৎ ওঠা যাবে না। হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ‘

কবীর সুমন বলেন, ‘এমতাবস্থায় রোজ কোনো ছাত্রী বা অন্য কেউ পালা করে থাকেন আমার সঙ্গে। মৃন্ময়ী, কারা, সৌমীসহ ছেলে, মেয়ে নির্বিশেষে অনেকেই থাকেন। তাদের বাবা-মায়ের সঙ্গেও আমার পারিবারিক সম্পর্ক। সেদিন সৌমী ছিলেন। আমরা বারান্দায় গিয়ে ছবি তুলি এবং ‘‘আমাদের ভ্যালেন্টাইন’’ বলে একটা পোস্ট করি।’

তিনি আরও বলেন, ‘সৌমী মোটেই আমার প্রেমিকা নন। অন্যান্যদের মতো উনিও আমার ছাত্রী, বন্ধু। আমার বাড়িতে প্রয়োজন হলে দেখভাল করার জন্য থাকেন। নতুন করে প্রেমে পড়ার খবর ভুয়া।’

কবীর সুমনের বর্তমান স্ত্রী বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন। তবে কবীর সুমন ভারতের পশ্চিমবঙ্গের কলতাতায় আর সাবিনা ইয়াসমিন ঢাকাতেই থাকেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন, যা জানালেন কবীর সুমন

আপডেট টাইম : ০৭:২৩:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫