ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সেই সোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ১৪৯ বার

বাংলাদেশের নারী ক্রিকেটার সোহেলি আক্তারকে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। পরবর্তীতে আইসিসি তদন্ত শুরু করলে সংস্থাটির অ্যান্টি-করাপশন কোডের পাঁচটি বিধি লঙ্ঘনের কথা স্বীকার করেন সোহেলি। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি থেকে তার নিষেধাজ্ঞার শাস্তি কার্যকর হয়েছে।

জানা যায়, বছর দুয়েক আগে দক্ষিণ আফ্রিকায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলে থাকা এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দেন দলের বাইরে থাকা সোহেলি। সে সময় তাদের কথোপকথনের অডিও প্রকাশ হলে বেশ হইচই হয়।

সোহেলি যে ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন, তিনি ঘটনাটি দ্রুত টিম ম্যানেজমেন্টকে অবহিত করেন। টিম ম্যানেজমেন্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) জানালে বিষয়টি আইসিসির দুর্নীতি দমন বিভাগের (এসিইউ) নজরেও আনা হয়। এই ঘটনা নিয়ে প্রায় দুই বছর তদন্ত করে এসিইউ। আর তাদের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই পাঁচ বছরের জন্য সোহেলিকে নিষিদ্ধ করেছে আইসিসি।

২০২২ সালের পর আর বাংলাদেশ দলে খেলার সুযোগ পাননি সোহেলি। আন্তর্জাতিক ক্যারিয়ারে সবমিলিয়ে দুটি টি-টোয়েন্টি ও ১৩টি ওয়ানডে খেলেছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সেই সোহেলিকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করল আইসিসি

আপডেট টাইম : ০৭:০১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫