ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

২৮ বছর বয়সে বক্সারের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯১ বার

বক্সিং রিংয়ে মাথায় চোট পেয়ে সপ্তাহ খানেক আগে হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন। তবে শেষ পর্যন্ত জীবনযুদ্ধে হার মানলেন আইরিশ বক্সার জন কুনি (২৮)।

হাউওয়েলের সঙ্গে সেই লড়াই নবম রাউন্ডে থামিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে কুনিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা করে দেখা যায় তার শরীরে ইন্টারন্যাল হ্যামারেজ হয়েছে।

এ নিয়ে কুনির প্রমোটার মার্ক ডানলপ বলেন, `এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর হার মেনেছেন কুনি। পরিবারে তিনি অত্যন্ত ভালোবাসার একজন মানুষ ছিলেন।‘

এর আগে ২০২৩ সালে ডাবলিনে লিয়াম গেনোরকে হারিয়ে একটি পুরস্কার জেতেন কুনি। তার পর থেকে প্রায় এক বছর রিংয়ে নামেননি তিনি। হাতের আঘাত সারিয়ে উঠতে পারেননি। ফলে প্রায় এক বছর রিংয়ের বাইরেই ছিলেন। গত অক্টোবর মাসে রিংয়ে নেমেই হারান ট্যাম্পেলা মাহারুসিকে। ব্রিটেনের নামী বক্সার ব্যারি ম্যাকগুয়ান বলেন, খুব ভালো মানুষ ছিল কুনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

২৮ বছর বয়সে বক্সারের মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫